Saturday, March 14, 2026

ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসতে আইসিসিকে বিশেষ প্রস্তাব পিসিবির : সূত্র

Date:

Share post:

অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের বিশ্বকাপ। বিশ্বকাপ ২০২৩-এ পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতেই এই মুহূর্তে পাকিস্তানে রয়েছেন আইসিসির চেয়ারম্যান এবং সিইও। বেশ কিছুদিন ধরেই পাকিস্তান ক্রিকেটে বোর্ডের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসছেন আইসিসি-র চেয়ারম্যান গ্রেগ বার্কলে এবং সিইও জিওফ অ্যালার্ডাইস।

সূত্রের খবর, একদিনের বিশ্বকাপে খেলা নিয়ে আইসিসিকে এক বিশেষ প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইসিসি-কে বলা হয়েছে তারা যেন এশিয়া কাপে খেলার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে রাজি করায়। শুধু তাই নয়, পাকিস্তান দল ভারতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণ করবে তখনই যখন লিখিত ভাবে বলা হবে ভারতীয় দল ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে।

চলতি বছর পাকিস্তানে বসতে চলেছে এশিয়া কাপের আসর। ইতিমধ্যে বিসিসিআইয়ের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। অন্য কোন জায়গায় এশিয়া কাপ আয়োজনের প্রস্তাব দেন বোর্ড সচিব জয় শাহ। এমনকি পিসিবির হাইব্রিড মডেলের প্রস্তাবেও রাজি নয় বিসিসিআই।

আরও পড়ুন:আইপিএল ট্রফি জয়ের পর অন‍্য মেজাজে ক‍্যাপ্টেন কুল, মাহির হাতে ভগবৎ গীতা

 

spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...