Monday, May 11, 2026

কবে কোর্টে ফিরবেন নাদাল? অস্ত্রোপচারের পর জানালেন নিজেই

Date:

Share post:

অস্ত্রোপচারের পর ভালো আছেন রাফায়েল নাদাল। শুক্রবার কোমরের পিছনে বাঁ দিকের নীচের অংশে অস্ত্রোপচার হয়েছে নাদালের। তবে এখন তিনি সুস্থ আছেন বলে জানালেন নাদাল। শুধু তাই নয়, কবে কোর্টে ফিরবেন সেই কথাও জানিয়ে দিলেন তিনি।

চোটের কারণে ফরাসি ওপেন থেকে নাম তুলে নিয়েছেন নাদাল। ইউএস ওপেন খেলার সম্ভাবনাও বেশ কম। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে কোর্টে ফেরার জন্য পাঁচ মাস সময় লাগবে বলে জানালেন নাদান। টেনিস তারকা সোশ্যাল মিডিয়ায় লেখেন,” সবাইকে শুভেচ্ছা। আপনারা জানেন শুক্রবার আমার অস্ত্রোপচার হয়েছে। সব কিছু ঠিকঠাক হয়েছে। চোটের জন্য গত জানুয়ারি থেকেই আমাকে কোর্টের বাইরে থাকতে হয়েছে। কোমরের বাঁ দিকে নীচের অংশের পুরনো একটা চোটও ভোগাচ্ছিল। চিকিৎসকদের ধন্যবাদ জানাচ্ছি। কয়েক দিন পর থেকে রিহ্যাবের প্রক্রিয়া শুরু করব। চিকিৎসকরা জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে পাঁচ মাস লাগবে সম্পূর্ণ সুস্থ হতে।”

এদিকে নাদাল আগেই জানিয়েছিলেন, সম্পূর্ণ সুস্থ হয়ে ২০২৪ সালে কোর্টে ফিরবেন তিনি। শুধু তাই নয়, আগামী বছর টেনিসজীবন শেষ করার কথা জানিয়েছেন নাদাল।

আরও পড়ুন:বিদায় পিএসজি, শেষ ম‍্যাচেও মেসিকে অপমান সমর্থকদের

 

Related articles

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...

মিলে গেল ১২০ প্রশ্ন: দেরাদুন থেকে কেরালম হয়ে রাজস্থানে NEET প্রশ্ন ফাঁস!

গোটা দেশে স্বচ্ছভাবে নিট পরীক্ষা আয়োজন করার জন্য প্রভূত চেষ্টা চালালেও প্রতিবারই এই পরীক্ষা নিয়ে বিতর্ক পিছু ছাড়ে...

সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু-কানুর মূর্তি ভাঙার তীব্র নিন্দা অভিষেকের, অবিলম্বে দোষীদের শাস্তির দাবি

পর পর লেনিনের মূর্তি ভাঙার পরে এবার রাতের অন্ধকারে ভেঙে ফেলা হল সাঁওতাল বিদ্রোহের কিংবদন্তি নায়ক সিধু-কানুর মূর্তি।...