Friday, May 22, 2026

WTC ফাইনালে কাকে এগিয়ে রাখলেন শাস্ত্রী?

Date:

Share post:

বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনাল। আর ফাইনালে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। আর এই হাইভোল্টেজ ম‍্যাচে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রীর মতে অজিদের বোলিং আক্রমণ অনেক শক্তিশালী। তাঁর মতে যশপ্রীত বুমরাহ না থাকায় ভারতীয় দলের পেসাররা একটু পিছিয়ে থাকবেন প্যাট কামিন্সদের থেকে।

এই নিয়ে শাস্ত্রী বলেন,” যদি ভারতীয় দলে যশপ্রীত বুমরাহ থাকত, তাহলে আমি বলতাম যে দুই দলের পেস আক্রমণ সমান শক্তিশালী। কিন্তু অস্ট্রেলিয়া দলে প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক রয়েছে।”

শাস্ত্রী আরও বলেন, “নেটে প্রতিদিন দু-ঘণ্টা বোলিং করা আর পাঁচদিন ৬ ঘণ্টা করে মাঠে থাকা এক বিষয় নয়। তবে আমার মনে হয় ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারেন মহম্মদ শামি।”

শাস্ত্রী মতে প্রতিটি দলে একটা চরিত্র প্রয়োজন হয়। যে বদলে দিতে পারে। যাঁর দিকে সকলে তাকিয়ে থাকে। এই নিয়ে তিনি বলেন,”দলে এমন এক জনকে প্রয়োজন হয়, যে চরিত্র হয়ে উঠবে। সে কত রান করল, উইকেট নিল, কেমন ফিল্ডিং করল, সেই সব কিছুর বাইরে গিয়ে একটা চরিত্র।”

আরও পড়ুন:WTC ফাইনালের জন‍্য ভারতীয় দলে প্রথম একাদশে কাকে কাকে রাখলেন গাভাস্কর?


 

 

Related articles

বঙ্গভবনে ৪০ সেকেন্ডের সাক্ষাৎ শুভেন্দু-ঋতব্রতর, কী কথা হল!

বঙ্গভবনে হঠাৎ দেখা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) ও উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের...

‘সবার জন্য রেশন’ নীতিতে ইতি! ‘স্বচ্ছল ‘উপভোক্তাদের কার্ড ফেরত দেওয়ার আবেদন খাদ্যমন্ত্রীর

তৃণমূল জমানার 'সবার জন্য রেশন' নীতিতে কার্যত ইতি টানার ইঙ্গিত দিল নতুন বিজেপি সরকার। আর্থিকভাবে 'স্বচ্ছল 'উপভোক্তাদের স্বেচ্ছায়...

রাজ্যের পড়ুয়াদের পিঠের বোঝা কমবে? চালু কেন্দ্রের ‘স্কুল ব্যাগ পলিসি ২০২০’

স্কুল পড়ুয়াদের ভারী ব্যাগের বোঝা কমাতে কেন্দ্রের 'স্কুল ব্যাগ পলিসি ২০২০' (School Bag Policy 2020) কার্যকর করার নির্দেশ...

মিড-ডে মিলে তেল, গ্যাস কমানোর ফতোয়া: যুদ্ধ-সংকটে প্রথম কোপ শিশুদের উপর!

জ্বালানি গ্যাসের পরে এবার গোটা দেশ যে ভোজ্য তেলের সংকটের মধ্যেও পড়েছে তা লুকানোর আপ্রাণ চেষ্টা কেন্দ্রের মোদি...