Friday, May 1, 2026

বিশ্ব পরিবেশ দিবসে সচেতনতার বার্তা দিতে অভিনব উদ্যোগ আকাশবাণীর

Date:

Share post:

পরিবেশ রক্ষায় রেডিয়ো (Radio) থেকে বার্তা পেতে চলেছেন বাংলার শ্রোতারা ৷ সোমবার বিশ্ব পরিবেশ দিবসে (World Envioronment Day) পরিবেশ বিষয়ক বার্তা দেবে কলকাতার রেডিয়ো স্টেশনগুলি৷ সোমবার পরিবেশ দিবস থেকেই বিভিন্ন অনুষ্ঠানের ফাঁকে বেতার অনুষ্ঠানের উপস্থাপকেরা শ্রোতাদের উদ্দেশ্যে নানা পরিবেশ সচেতনতামূলক বার্তা দেবেন। বিভিন্ন হ্যাম রেডিও (Ham Radio) এবং কমিউনিটি রেডিও (Community Radio) সংস্থাও এই উদ্যোগে সামিল হওয়ার কথা জানিয়েছে।

সম্প্রতি ইউনিসেফ (UNICEF) এবং একটি বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ‘মিশন লাইফ’ কর্মসূচির আওতায় বেতার উপস্থাপক উপস্থাপিকাদের নিয়ে এক কর্মসূচির আয়োজন করা হয়। সেখানেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও ব্যক্তি ট্রাফিক সিগন্যালে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিতে পারেন, বা ঘর থেকে বের হওয়ার সময় লাইট, এসি বা ফ্যান বন্ধ করে দূষণের মাত্রা কমিয়ে পৃথিবীকে আরও উত্তপ্ত হওয়া থেকে বাঁচাতে পারেন। রাস্তার পাশের জলের কল খোলা দেখলে বন্ধ করে দেওয়া বা বাড়িতে যে কলে জল পড়ে যায়, তার মেরামত করা, এমনই কিছু ছোটখাটো কাজের দ্বারা জলবায়ু পরিবর্তনকে প্রতিরোধ করা যেতে পারে বলে বার্তা দেওয়া হয় সেই অনুষ্ঠানে।

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রাক্তন সচিব ড. এম এন রায় বলেন, “শক্তি এবং জল সংরক্ষণ করে ও দীর্ঘমেয়াদি খাদ্য ব্যবস্থা গ্রহণ করে, আমরা সাফল্য অর্জন করতে পারি।”

আরও পড়ুন- ইডি কেন যাচ্ছে না কাঁথি পুরসভায় ? কেন গ্রেফতার নয় শুভেন্দু ? ফের তোপ কুণালের

Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...