Wednesday, May 6, 2026

বিমানে বো*মা! উত্তেজনা ছড়াল কলকাতা বিমানবন্দরে

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক। ব্রিটেনগামী কাতার এয়ারওয়েজের বিমানে যাত্রীর চিৎকারে গোটা বিমানে আতঙ্ক ছড়ায় । সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি। বিমান খালি করে চলছে তল্লাশি। আনা হয়েছে পুলিশ কুকুর। বোমাতঙ্কের জেরে রাত তিনটে থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে বিমানটি। বিমানে বোমা আছে খবর ছড়ানোর পরেই হুলস্থূল বেঁধে যায় কলকাতা বিমানবন্দরে।

আরও পড়ুন:লোকসভা ভোটে বিজেপির কপালে অশেষ দুঃখ! দাবি খোদ RSS মুখপত্রে

বিমানবন্দর সূত্রের খবর, রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানে বোমা রাখা আছে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি শুরু হয়। বোমাতঙ্কের জেরে রাত তিনটে থেকে বিমানবন্দরেই দাঁড়িয়ে বিমানটি। তবে এখনও কোনও সন্দেহজনক বস্তুর সন্ধান মেলেনি।
পুলিশের অনুমান, ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ। কেন তিনি বোমা আছে বলে চিৎকার করলেন তা জানার চেষ্টা করছে সিআইএসএফ ।ওই যাত্রীকে আটক করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ওই যুবক জানান, বিমানের অন্য এক যাত্রী তাঁকে জানিয়েছেন যে, বিমানে বোমা রাখা আছে। ওই যাত্রী ব্রিটিশ নাগরিক। তাঁর বাবাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছে, তাঁর ছেলে বিরল মানসিক রোগে আক্রান্ত।

Related articles

পুলিৎজারে লক্ষ্যভেদ ২ ভারতীয় সাংবাদিকের: স্বীকৃতি সাইবার জালিয়াতির রহস্যভেদের

ডিজিটাল নজরদারি ও সাইবার ক্রাইমের পর্দাফাঁস করে অস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার (Pulitzer Award) পেলেন দুই ভারতীয় সাংবাদিক...

রাজ্যে শান্তি ফেরানোর দাবি: মহাকরণে বিজেপি রাজ্য সভাপতি শমীক, পর্যবেক্ষক সুনীল

বাংলার নির্বাচন মানেই যে অশান্তির পরিবেশ তৈরি হওয়া, তা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।...

অবনমন বন্ধ না করলে আইনি পদক্ষেপ, AIFF-কে চিঠি মহমেডানের

অস্বাভাবিক ও সংক্ষিপ্ত মরশুমে অবনমন চালু করা অন্যায় এবং খেলাধুলার ন্যায্যতার বিরুদ্ধে! এই মর্মে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে...

শুভেন্দুর সঙ্গে দুই ডেপুটি, তাঁরা কারা?

উত্তরপ্রদেশ বিহার বা মহারাষ্ট্র মডেলেই বাংলায় মন্ত্রিসভা গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি (BJP)। অর্থাৎ মুখ্যমন্ত্রী (Chief Minister)...