Wednesday, May 6, 2026

সকালেই বাসন্তীতে রাজ্যপাল! দেখা করলেন ট্রেন দু*র্ঘটনায় মৃ*তদের পরিবারের সঙ্গে

Date:

Share post:

ভিনদেশে কাজের জন্য পাড়ি দিয়েছিলেন বাসন্তীর একই মায়ের তিন সন্তান। কিন্তু শুক্রবারের ট্রেন দুর্ঘটনায় ৩ সন্তানকেই হারিয়েছেন মা। সোমবার ফোনে তাঁর সঙ্গে কথা বলার পর মঙ্গলবার সকালেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ছড়ানেখালি গ্রামে সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করলেন সি ভি আনন্দ বোস। রাজ্যপালকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন গায়েন পরিবার। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন রাজ্যপাল।

আরও পড়ুন:আজ কটক-ভুবনেশ্বরের হাসপাতালে মুখ্যমন্ত্রী, অসহায় পরিবারের পাশে মমতা


মঙ্গলবার সকাল দশটা নাগাদরাজ্যপাল আসেন সন্তানহারা সুভদ্রা গায়েনের বাড়িতে। মর্মান্তিক দুর্ঘটনায় তাঁর তিন ছেলে হারাণ গায়েন, নিশিকান্ত গায়েন ও দিবাকর গায়েন মৃত্যু হয়েছে। গায়েন বাড়িতে গিয়ে দেখা করেছেন স্বজনহারা অন্য দুই পরিবারের সঙ্গেও। পাশাপাশি স্থানীয় মানুষের অভাব-অভিযোগের কথাও শোনেন তিনি।
স্বজনহারাদের পরিবারদের পাশে দাঁড়াতে আপাতত ৬ মাস তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে দেঅয়া হবে বলে আশ্বস্ত করেছেন রাজ্যপাল। তাছাড়াও পারলৌকিক কাজের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে, ফল, জামাকাপড়-সহ অন্যান্য জিনিসপত্র রাজ্যপাল সঙ্গে করে নিয়ে এসেছিলেন। বাসন্তীর বিডিওর মাধ্যমে দ্রুত সেগুলো তাঁদের হাতে পৌঁছে দেওয়া হবে। শুধু তাই নয়, মৃতদের শ্রাদ্ধের সমস্ত খরচ বহন করবে রাজভবন। যাদের ‘জনধন’ অ্যাকাউন্ট আছে তাঁদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেছেন রাজ্যপাল।

Related articles

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...

ইগো নয়, EVM ম্যানিপুলেশন: পদত্যাগ না করার আসল কারণ স্পষ্ট করলেন মমতা

বিধানসভা নির্বাচনের গণনার দিন কীভাবে গণনা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থীদের এজেন্ট, এমনকি প্রার্থীদেরও বের করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয়...

পুলিশের ‘ঘর ওয়াপসি’: ওয়েলফেয়ার কমিটি ভেঙে মূল দায়িত্বে ফেরার নির্দেশ ভবানী ভবনের 

রাজ্য পুলিশের অন্দরে প্রশাসনিক সংস্কারের বড়সড় পদক্ষেপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের এ বার...

ধর্ম-সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে গুণ্ডাদমন: বার্তা বিদায়ী বিরোধী দলনেতার

২০২৬ বিধানসভা নির্বাচন বিজেপির পক্ষে যাওয়ার পর থেকে যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার ঘটনা শুরু হয়েছে তার সঙ্গে...