Thursday, May 7, 2026

নিশানায় বাড়ির মহিলারা: PTI কর্মীদের দলত্যাগ নিয়ে সেনার বিরুদ্ধে বিস্ফোরক ইমরান

Date:

Share post:

গদিচ্যুত হওয়ার পর ইমরান খানকে(Imran Khan) সমূলে উৎখাত করতে উঠে পড়ে লেগেছে সরকার ও সেনা। এমনটাই অভিযোগ ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের(PTI)। এহেন পরিস্থিতির মাঝে সাম্প্রতিক সময়ে পিটিআই ছাড়ছেন একের পর এক নেতা কর্মী। এই ইস্যুতেই এবার পাক সেনা(Pakistan Army) ও শাহবাজ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন ইমরান খান। তাঁর দাবি, দলীয় কর্মীদের পরিবারের মহিলাদের নিশানা করা হচ্ছে।

এদিন টুইটারে একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করেন ইমরান এবং দাবি করেন, তাঁর দলের কর্মীদের উপর প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছে। বাড়ির মহিলাদের নিশানা করা হচ্ছে। শরিফ সরকার ও পাক সেনার দিকে আঙুল তুলে পিটিআই প্রধানের দাবি, স্ক্রিনশটটি পাঠিয়েছেন দলেরই এক বিপন্ন সদস্য। সেখানে লেখা আছে, “আমার উপর প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছে চেয়ারম্যান সাহেব। আর সহ্য করতে পারছি না। এবার আমার পরিবারের মহিলাদের নিশানা করা হচ্ছে। এখন আত্মহত্যা করা বা সংবাদ সম্মেলন ডেকে দলত্যাগ করা ছাড়া আমার কাছে অন্য কোনও পথ খোলা নেই।”

উল্লেখ্য, পাকিস্তানের মসনদ থেকে সরে যাওয়ার পর ইমরান খান ও তাঁর দলের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে সেনাবাহিনী ও শাহবাজ শরিফের সরকার। একের পর এক মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে ইমরানকে। গ্রেফতারও করা হয় তাঁকে। যদিও আদালতের নির্দেশে মুক্তি পান ইমরান খান। এই পরিস্থিতিতে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর তরফে অভিযোগ করা হয়, আগামী সাধারণ নির্বাচনে তাঁর দলকে আটকানোই মূল লক্ষ্য বিপক্ষের। তাই রাষ্ট্রীয় অত্যাচার চালিয়ে তাঁর দলকে দুর্বল করতে মরিয়া পাকিস্তানের সেনাবাহিনী।

Related articles

আদালতের নজরদারিতে CBI তদন্ত হোক: মধ্যমগ্রামের খুনে দাবি তৃণমূলের

নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উন্মত্ত অশান্তি রাজ্যের প্রত্যেক প্রান্তে। একদিকে যেমন তৃণমূল নেতা-কর্মীরা খুন হয়েছেন রাজ্যে। তেমনই...

জনবহুল রাস্তায় গাড়ি থামিয়ে গুলি: খুন শুভেন্দুর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ

দুষ্কৃতী তাণ্ডবে গুলি করে খুন করা হল বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে। উত্তর চব্বিশ পরগণার...

ফলাফলের ৪৮ ঘণ্টা: রাজ্যজুড়ে অব্যাহত বিজেপির দুষ্কৃতী তাণ্ডব

কোথাও পার্টি অফিস দখল, কোথাও মূর্তি ভাঙা থেকে বিরোধী দলের কর্মীদের রাস্তায় ফেলে পেটানো। বিজেপির শীর্ষ নেতারা বারবার...

৮০ থেকে ২৩০ হতে বেশি সময় লাগবে না, কর্মীদের পাশে থাকুন: কালীঘাটের বৈঠকে বার্তা অভিষেকের

ফল প্রকাশের পর বুধবার কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে প্রথম বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বর্তমান...