Thursday, May 7, 2026

বিহারে গোরস্থানে ক*বরে লুকিয়ে দেদার বিকোচ্ছে ম*দ

Date:

Share post:

দেশের দ্বিতীয় ড্রাই স্টেট হিসাবে গণ্য করা হয় বিহারকে। ২০১৫ সালে বিহারে ক্ষমতায় আসার পরে রাজ্যে মদ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছিলেন নীতীশ কুমার। তবে সরকারিভাবে মদ বিক্রি নিষিদ্ধ হলেও নানা পথে মদ মেলে বিহারে। এমনকী বিষ মদ খেয়ে অসুস্থ কিংবা মৃত্যুর মতো ঘটনাও হয়েছে সম্প্রতি।

গোরস্থানে কবর খুঁড়ে তার মধ্যে লুকিয়ে রেখে মদ বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। সম্প্রতি, এক মহিলাকে কবর দিতে গিয়ে বিষয়টি প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই ওই গোরস্থান থেকে প্রায় ২৫ লিটার মদ উদ্ধার করেছে বিহার পুলিশ। তবে এই ব্যবসার নেপথ্যে কারা রয়েছে, সেটাই খুঁজছে পুলিশ।

ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে।বিহারের সাসারাম জেলার একটি গোরস্থানে বেশ কয়েকটি কবর খুঁড়তেই ভিতর থেকে বেরিয়ে আসে বিপুল পরিমাণে মদের পাউচ। জানা গিয়েছে, প্লাস্টিকের পাউচে ভরা প্রায় ২৫ লিটার মদ লুকানো ছিল কবরের মধ্যে। এছাড়াও গোরস্থানের মধ্যেই প্রচুর ফাঁকা পাউচ মিলেছে। এই পরিস্থিতি দেখে পুলিশের প্রাথমিক অনুমান, বিক্রির পাশাপাশি ওই গোরস্থানে বসেই চলত মদ্যপান। আরও বেশ কয়েকটি কবরের নীচে একইভাবে মদ লুকিয়ে রাখা আছে বলে অনুমান পুলিশের।এইভাবে মদ বিক্রি হওয়ায় রীতিমতো কপালে ভাঁজ প্রশাসনের।এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

Related articles

পানিহাটির সেন্ট জেভিয়ার্স স্কুলের কাছে বোমাবাজি, আহত ৫ 

উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার মাঝেই এবার পানিহাটিতে (Panihati) বোমাবাজির খবর। সেন্ট জেভিয়ার্স স্কুলের...

পরিকল্পিত খুন! আপ্তসহায়কের মৃত্যুতে রাজনৈতিক ব্যক্তি আক্রমণের পথে হাঁটলেন না শুভেন্দু

আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari)। রীতিমতো রেইকি করে খুন করা...

বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তদন্ত শুরু পুলিশের

বুধবার মধ্যরাতে যখন উত্তর ২৪ বরগুনার মধ্যমগ্রামে বিদায় বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথের খুনের ঘটনায় উত্তেজনা বাড়ছে,...

শুভেন্দুর আপ্তসহায়ক খুন: নম্বর প্লেট বদলে আততায়ীদের গাড়ি ব্যবহার, দাবি ডিজির

ভাড়াটে খুনি দিয়ে খুন বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে, এমনটাই আশঙ্কা পুলিশের প্রাথমিক তদন্তে। একটি...