Saturday, April 4, 2026

জবলপুরে ফের বেলাইন ট্রেন! রেলের সুরক্ষা নিয়ে আবারও প্রশ্ন

Date:

Share post:

ফের রেলে দুর্ঘটনা! এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের জবলপুর। মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই দু’টি ওয়াগন বেলাইন হয়ে যায়। মালগাড়িটি একটি গ্যাস কারখানায় গ্যাস পৌঁছে দিচ্ছিল, সেই সময়ই বেলাইন হওয়ার ঘটনাটি ঘটে।বার বার বেলাইনের ঘটনায় আবারও রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।



আরও পড়ুন:অল্পের জন্য বড়সড় দু*র্ঘটনা হতে হতেও হল না! রক্ষা পেল নয়াদিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস


ওড়িশার বালেশ্বরের কাছে ট্রেন দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। স্বজনহারাদের চোখের জল এখনও শুকোয়নি। এই পরিস্থিতিতেই মঙ্গলবার রাতে রান্নার গ্যাসবোঝাই একটি মালগাড়ি জবলপুরের ভারত পেট্রোলিয়াম ডিপোয় গ্যাস দিতে যাচ্ছিল। সেই সময় আচমকাই মালগাড়ির দু’টি গ্যাসভর্তি ওয়াগন বেলাইন হয়ে যায়। তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন রেলের আধিকারিকেরা। পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ভেহিকল। উদ্ধারকাজ চলছে জোরকদমে। বেলাইন হওয়ার ঘটনার হতাহতের কোনও খবর নেই। তবে কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও অজানা।


Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...