Saturday, May 16, 2026

মুম্বইয়ের জাভেরী বাজারে বি.ধ্বংসী আ.গুন! আটক ব্যক্তিদের উদ্ধার দমকলবাহিনীর

Date:

Share post:

মুম্বইয়ের স্বর্ণ ব্যবসায়ীদের বাজারের বিধ্বংসী আগুন! বৃহস্পতিবার গভীর রাতে জাভেরি বাজারের একটি পাঁচ তলা ভবনে আচমকা আগুন লাগার ঘটনা ঘটে। আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। শেক্ষ পাওয়া খবরে জানা গেছে, এখনও পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আগুন। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস দেওয়া হয়েছে দমকলের তরফে।ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় দমকল পৌঁছতে বেশ সময় সময় লাগে।

আরও পড়ুনঃরূপকথার ‘সেলফিশ জায়েন্ট’ ! ফ্রান্সের পার্কে ঢুকে শিশুদের ওপর হাম.লা যুবকের

এই অগ্নিকাণ্ডে জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। তবে,ভবনটির পাঁচ তলায় কমপক্ষে ৫০-৬০ জন আটকে পড়েন। প্রাণভয়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। শেষমেশ দমকলকর্মীরা পৌঁছে ওই ভবন লাগোয়া একটি বাড়ির সিঁড়ি ব্যবহার করে প্রত্যেককেই নিরাপদে উদ্ধার করেন।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর ওই ভবনে তিন বার বিস্ফোরণ হওয়ার শব্দ শুনতে পেয়েছেন তাঁরা। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ভবনের প্রথম এবং দ্বিতীয় তলের ছাদ, এমনকি সিঁড়িও।তবে,কী কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...