Tuesday, March 17, 2026

WTC ফাইনাল, তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অজিদের রান ৪ উইকেট হারিয়ে ১২৩, ২৯৬ রানে পিছিয়ে ভারত

Date:

Share post:

বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান সংখ‍্যা ৪ উইকেট হারিয়ে ১২৩ রান। ২৯৬ রানে এগিয়ে প‍্যাট কামিন্সের দল। অপর দিকে প্রথম ইনিংসে ভারত করল ২৯৬ রান। টিম ইন্ডিয়ার হয়ে লড়াই অজিঙ্কে রাহানে এবং শার্দুল ঠাকুরের। ৮৯ রান রাহানে। ৫১ রান শার্দুল ঠাকুরের।

তৃতীয় দিন শুরুতে শার্দুল ঠাকুরকে নিয়ে লড়াই চালান অজিঙ্কে রাহানে। ৮৯ রান করেন জিঙ্কস। আর এই সুবাদে টেস্ট ক্রিকেটে ৫০০০ রান করলেন তিনি। ৫১ রান করেন শার্দুল। এই ক্রিকেটার আউট হতেই নিমিষেই শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ২৯৬ শেষ হয়ে যায় রোহিত শর্মাদের প্রথম ইনিংস। অজিদের হয়ে তিন উইকেট নেন প‍্যাট কামিন্স। দুটি করে উইকেট নেন স্টার্ক, বোল‍্যান্ড এবং গ্রিন। একটি উইকেট নেন লিয়ন।

দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অজিরা। ১ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। ১৩ রানে আউট হন খোওয়াজা। ৩৪ রানে আউট হন স্টিভ স্মিথ। ১৮ রানে আউট হন হেড। অজিদের হয়ে ক্রিজে রয়েছেন লাবুশানে এবং গ্রিন। লাবুশানে ৪১ রানে অপরাজিত। ৭ রানে অপরাজিত গ্রিন। ভারতের হয়ে দুই উইকেট জাদেজার। একটি করে উইকেট মহম্মদ সিরাজ এবং উমেশ যাদব।

আরও পড়ুন:ফের ব্রিজভূষণ-এর বাড়িতে দিল্লি পুলিশ, সঙ্গে অভিযোগকারী এক মহিলা কুস্তিগির : সূত্র


 

 

spot_img

Related articles

গ্রেফতার করেও কেন্দ্রের সরকারের স্বৈরাচারী বাধা! জেলের কাহিনী শোনালেন সোনম

দেশের শান্তি নষ্ট করার চেষ্টা। বিদেশি এজেন্টের সঙ্গে যোগাযোগ। লাদাখকে অশান্ত করার চেষ্টা। এরকম হাজারো মামলা তাঁর বিরুদ্ধে...

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...