Monday, May 18, 2026

মুর্শিদাবাদের খড়গ্রামের কংগ্রেস কর্মীকে গু.লি করে খু.ন, গ্রে.ফতার ২

Date:

Share post:

পঞ্চায়েতের (Panchayat Election) মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিনেই রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের (Murshidabad) খড়গ্রাম। কংগ্রেস কর্মীকে(Congress) গুলি করে খুনের অভিযোগে উত্তপ্ত এলাকা। হামলায় জখম ১ মহিলা সহ আরও ৪ কংগ্রেস কর্মী। এফআইআর-এ (FIR) ১৫ জনের নাম ছিল, আর সেখান থেকেই শনিবার ২ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের থেকে খুনের আসল কারণ জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ঘটনায় রিপোর্ট চেয়ে পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদের খড়গ্রাম থানার রতনপুরে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন করা হয়েছে। শুক্রবারই গুলিবিদ্ধ ফুলচাঁদ শেখকে নিয়ে আসা হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। খুব কাছ থেকে ৬টা গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরিবারের অভিযোগ, রাজনৈতিক কারণেই খুন হতে হয়েছে ফুলচাঁদকে। জানা গিয়েছে কেরলে কাজ করতেন তিনি। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছিলেন। শুক্রবার তাঁকে বাড়ির সামনেই গুলি করা হয়। কয়েকজন বাইক আরোহী এসে ফুলচাঁদকে লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই কংগ্রেস সমর্থকের। বর্তমানে থমথমে রয়েছে এলাকা। কংগ্রেস কর্মীদের বিক্ষোভে ইতিমধ্যে উত্তপ্ত এলাকা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়া নিয়ে শুক্রবার দিনভর মুর্শিদাবাদের পরিস্থিতি ছিল উত্তপ্ত।

 

 

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...