Tuesday, June 9, 2026

প্রকাশ্য রাস্তায় ম.র্মান্তিক পরিণতি যুবকের! ব্যাপক চা.ঞ্চল্য ময়নাগুড়িতে

Date:

Share post:

সিনেমা নাকি বাস্তব। হাড়হিম করা ভয়ঙ্কর দৃশ্য। আজ, শনিবার সকালে জলপাইগুড়ির (Jalpauguri) ময়নাগুড়ির (Maynaguri) ব্যস্ত রাস্তার পাশে ভোজালি হাতে এক যুবক। পথ চলতি কিছু বুঝে ওঠার আগে ওই নিজের হাতে অস্ত্র দিয়ে নিজের গলার নলি কাটলেন ওই যুবক। রাস্তায় লুটিয়ে পড়তেই মুহূর্তে রক্তে ভেসে যাচ্ছে গোটা শরীর। প্রত্যক্ষদর্শীরা হকচকিয়ে যান। আতঙ্কে যুবকের কাছে এগনোর সাহস দেখাননি কেউ। তবে মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিও করেছেন অনেকে। এমন ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি।

শনিবার সকালের ঘটনা। জানা গিয়েছে, অন্যান্য আর পাঁচটা দিনের মতোই এদিন সকালে যে যার কাজে ব্যস্ত সবাই। এমন সময় জলপাইগুড়ির ময়নাগুড়ি রোডে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ওই যুবক। তাঁর হাতে ভোজালি ছিল। তবে কোনও কিছু বুঝে ওঠার আগেই ওই ধারাল অস্ত্র দিয়ে নিজের গলায় আঘাত করেন তিনি। মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায় গোটা শরীর। আর এমন ঘটনা দেখে রীতিমতো তাজ্জব হয়ে যান সকলে। আতঙ্কে যুবকের কাছে এগোনোর সাহসও কেউ দেখাননি। পুলিশ সূত্রে খবর, যুবকের নাম রামকৃষ্ণ মোহন্ত। তিনি আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা। কাজের সুবাদে দিল্লিতে থাকলেও দিনকয়েক আগে নিজের বাড়িতে ফেরেন তিনি। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করলেন বছর বত্রিশের ওই যুবক, তা এখনও জানা যায়নি।

তবে ঘটনার ভিডিও মোবাইল বন্দি করেছেন অনেকেই। হাড়হিম করা এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এদিকে রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সঙ্গে সঙ্গে ওই যুবককে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত ওই হাসপাতালেই চিকিৎসাধীন যুবক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...