Tuesday, June 9, 2026

SFI না করায় উচ্চমাধ্যমিক পাশ মেধাবী পড়ুয়ার ন.গ্ন ভিডিও তুলে ব্ল্যা.কমেল

Date:

Share post:

উচ্চশিক্ষার (Higher Education) জন্য বাইরে যেতে চায়। তাই সিপিএমের (CPIM) ছাত্র সংগঠন ছেড়ে কেরিয়ারে মন দিয়েছিল এক ছাত্র, সেই “দোষে” এবার সেই পড়ুয়ার সঙ্গে মধ্যযুগীয় বর্বরতা SFI-এর।অভিযোগ, ওই ছাত্রকে নগ্ন করে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করা হয়। এরপর তা ওই ছাত্রকে দেখিয়ে ভাইরাল করার হুমকি দিয়ে তাঁকে ক্রমাগত ব্ল্যাকমেল করা হচ্ছে।

সদ্য উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পাশ করা বছর আঠারোর এক ছাত্রের সঙ্গে SFI-এর এমন আচরণ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। জেলার পুলিশ সুপার জানিয়েছেন, লিখিত অভিযোগ এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এমন কোনও ঘটনা হলে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগকারী ওই ছাত্র বলেন, “আমি দীর্ঘদিন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের সঙ্গে যুক্ত ছিলাম। এখন বাইরে পড়াশোনা করতে যেতে চাই। তাই এসএফআই ছেড়ে দেওয়ার কথা সিনিয়র কয়েকজনকে জানিয়েছিলাম। এরপরই আমাকে ওরা একটা বাড়িতে ডেকেছিল। সেখানে গেলে নেশাগ্রস্ত অবস্থায় কয়েকজন আমাকে মারধর করে। তারপর জামাকাপড় খুলে নগ্ন ভিডিও তোলে। আমাকে হুমকি দেয়, যদি এসএফআই ছেড়ে দিই তাহলে ওই ভিডিও ভাইরাল করে দেবে। সেই কথা পুলিশকে জানানোয় ওরা লাগাতার হুমকি দিচ্ছে।” উল্লেখ্য, নির্যাতিত ছাত্র ৮১ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। চলতি শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হবে।

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...