Saturday, June 13, 2026

ফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ, গড়ে ফেললেন ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির

Date:

Share post:

ফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। এদিন ফাইনালে তিনি হারালেন তরুণ ক্যাসপার রুডকে। ম‍্যাচের ফলাফল ৭-৬ (৭-১), ৬-৩, ৭-৫। আর এই জয়ের ফলে প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসাবে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের নজির গড়ে ফেললেন জোকার। অপরদিকে এই নিয়ে তৃতীয় বার ফ্রেঞ্চ ওপেন জয়ের স্বাদ পেলেন জোকোভিচ।

এদিন ফ্রেঞ্চ ওপেন চ‍্যাম্পিয়ন হলেও, ফাইনালের শুরুটাও কিন্তু একেবারেই মনের মতো হয়নি জোকোভিচের। শুরুতে জোকারকে বেশ বেগ দেন ক্যাসপার রুড। প্রথম সেট চলে বেশ হাড্ডাহাড্ডি। প্রথম সেটে একটা সময়ে ৩-০ এগিয়ে ছিলেন রুড। কিন্তু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দুরন্ত কামব‍্যাক করেন জোকার। শেষে প্রথম গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকারে সহজ জয় ছিনিয়ে নেন জোকার। দ্বিতীয় সেটে সহজে জয় ছিনিয়ে নেন জোকোভিচ। তৃতীয় সেটে ফের কিছুটা লড়াই চলে। তবে শেষমেশ জয় ছিনিয়ে নেন জোকার।

এদিকে এদিন ফ্রেঞ্চ ওপেন ফাইনাল দেখতে যান কিলিয়ান এমবাপে এবং ইব্রাহিমবিচ।

 

আরও পড়ুন:আগামিকাল ইন্টারকন্টিনেন্টাল কাপের দ্বিতীয় ম্যাচে খেলতে নামছে ভারত, প্রতিপক্ষকে সমীহ সুনীলদের

 

 

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...