Sunday, February 1, 2026

বিপর্যয়ের জেরে গুজরাটের একাধিক ট্রেন বাতিল করল রেল

Date:

Share post:

এখনও স্থলভাগে আছড়ে পড়েনি বিপর্যয়।তবে শুরু হয়ে গেছে বিপর্যয়ের দাপাদাপি। মৌসম ভবন সূত্রের খবর, বৃহস্পতিবার গুজরাটের কচ্ছ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। তাই সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে গুজরাটে যাওয়ার একাধিক ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন:উত্তরবঙ্গে ভারী বৃষ্টি: হরপা বানে কালিম্পং ধ.স

সোমবার দক্ষিণ-পূর্ব রেলের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, দুর্যোগের সরাসরি প্রভাব পড়তে পারে পশ্চিম রেলে। তাই পশ্চিম রেলের নিয়ন্ত্রণাধীন একাধিক গন্তব্যে যাওয়ার ট্রেন বাতিল করা হচ্ছে। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। ঝড়ের অভিমুখ এবং প্রভাব লক্ষ করে পরে আরও কিছু ট্রেন বাতিল করা হতে পারে বলে রেল সূত্রে খবর।


মঙ্গলবারের জন্য বাতিল করা হয়েছে ভুজ-শালিমার এক্সপ্রেস। বুধ এবং বৃহস্পতিবার বাতিল থাকছে আপ এবং ডাউন পোরবন্দর-শালিমার এক্সপ্রেস। শুক্র এবং শনিবার বাতিল থাকছে আপ এবং ডাউন শালিমার-পোরবন্দর এক্সপ্রেস। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। মঙ্গলবার শালিমার-ওখা এক্সপ্রেস গুজরাতের সুরেন্দ্রনগর স্টেশন পর্যন্ত যাবে। শুক্রবার পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস পোরবন্দরের পরিবর্তে আমদাবাদ স্টেশন থেকে ছাড়বে।
‘বিপর্যয়’-এর জেরে মুম্বই এবং মহারাষ্ট্রের নানা এলাকায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবার সন্ধ্যায় আবহাওয়া খারাপ থাকার কারণে মুম্বই বিমানবন্দরের একাধিক বিমান বাতিল করে দেওয়া হয়। হাওয়া অফিসের তরফে সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুরে গুজরাটের মাণ্ডবী এবং পাকিস্তানের করাচির মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ‘বিপর্যয়’।

spot_img

Related articles

বিতর্কে প্রলেপের চেষ্টা! বাজেটে ১০০দিনের কাজ থেকে খাদির ‘প্রকল্পে’ স্থান জাতির জনকের

দেশের সাধারণ মানুষের হাতে আর্থিক নিশ্চয়তা দিতে কংগ্রেস সরকার যে ১০০ দিনের কাজের প্রকল্প চালু করেছিল, তার অন্ত্যেষ্টি...

টনক নড়ল ফেডারেশনের, আইএফএ-র চিঠি পরই নক আউটের সূচি বদল

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য সন্তোষ ট্রফি (Santosh Trophy) ঘিরে চরম অসন্তোষ। শনিবারই নক আউটের সূচি নিয়ে তীব্র প্রতিবাদ...

জন্মের পরই একরত্তিকে ফেলে যান মা, ডাচ মেয়র আজও অপেক্ষায় বাস্তবের কর্ণ-কুন্তী সাক্ষাতের

তিনদিনের শিশুকে নাগপুরের (Nagpur) আমবাজারি রোডের মাত্রু সেবা সঙ্ঘে ফেলে রেখে গেছিলেন জন্মদাত্রী। তারপর থেকে সেই ছোট্ট শিশু...

স্বাধীনতার দাবিতে রণক্ষেত্র বালোচিস্তান, সংঘর্ষে মৃত অন্তত ১২৫

স্বাধীনতার দাবিতে উত্তাল বালোচিস্তান (Balochistan)। বালোচ বিদ্রোহীদের দমন করতে বড়সড় সামরিক অভিযান চালিয়ে অন্তত ৯২ জনকে হত্যা করেছে...