Wednesday, May 6, 2026

ইতিহাস গড়লেন সাত্বিক-চিরাগ, ইন্দোনেশিয়া ওপেন খেতাব জয় করলেন ভারতীয় এই জুটি

Date:

Share post:

ফের ইতিহাস গড়লেন সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। এদিন ইন্দোনেশিয়া ওপেন ফাইনালে মালয়েশিয়ার অ্যারন চিয়া ও সু উই ইকাকে স্ট্রেট সেটে হারিয়ে খেতাব জয় করলেন ভারতীয় এই জুটি। ম‍্যাচের ফলাফল ২১-১৭, ২১-১৮। এই জয়ের ফলে প্রথম ভারতীয় জুটি হিসেবে ইন্দোনেশিয়া ওপেন খেতাব জিতলেন তারা।

ফাইনালে এদিন শুরুটা ভাল হয়নি ভারতীয় জুটির। প্রথম গেমে ৩-০ এগিয়া যান মালয়েশিয়ার জুটি। তবে তাতে ঘাবড়ে যাননি সাত্বিক-চিরাগ। ধীরে ধীরে খেলায় ফেরেন তাঁরা। একটা সময়ে চার পয়েন্টে এগিয়ে যান ভারতীয় জুটি। সেই লিড ধরে রাখেন তাঁরা। শেষ পর্যন্ত প্রথম গেম ২১-১৭ জিতে যান সাত্বিক-চিরাগ জুটি। দ্বিতীয় গেমের শুরুতেও চলে হাড্ডাহাড্ডি লড়াই। কেউ কাউকে সহজে পয়েন্ট পেতে দিচ্ছিলেন না। তবে একটা সময় ১১-৭ এগিয়ে যান সাত্বিক-চিরাগ জুটি। তারপর আর তাঁদের আটকানো যায়নি। চাপে পড়ে ভুল করতে শুরু করেন মালয়েশিয়ার জুটি। শেষ পযর্ন্ত ২১-১৮ দ্বিতীয় গেম জিতে ফাইনাল জিতে যান ভারতীয় জুটি।

আরও পড়ুন:একবার ছুঁয়ে দেখা: শনিবার পর্তুগাল ম‍্যাচে রোনাল্ডোকে আলিঙ্গন সমর্থকের, ভাইরাল ভিডিও


 

 

Related articles

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...

বিএসএফ সদর দফতরের সামনে তীব্র বিস্ফোরণ, জলন্ধরে চাঞ্চল্য

জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর পাঞ্জাব ফ্রন্টিয়ার সদর দফতরের বাইরে মঙ্গলবার সন্ধ্যায় একটি বাইকে বিস্ফোরণ ঘটে। রাত ৮টা...

অবসরপ্রাপ্তরা আসতে পারবেন না নবান্নে: নির্দেশের পরই পদত্যাগ চার আধিকারিকের

ফাইল নিয়ে নির্দেশের পরে এবার সোজা তৃণমূল জমানার পদাধিকারীদের জন্য নির্দেশ জারি নবান্নের। অবসরের পরেও বিভিন্ন দফতরে দায়িত্বে...