Tuesday, May 12, 2026

৩০ মিনিটে ১২ কেজির সিঙ্গাড়া খেলেই নগদ ৭১ হাজারের জ্যাকপট, কোথায় পাবেন? জানুন

Date:

Share post:

১২ কেজি ওজনের ‘বাহুবলি’ সিঙ্গাড়া! আবার যদি কেউ সেই সিঙ্গাড়া ৩০ মিনিটে খেতে পারেন সেক্ষেত্রে রয়েছে ৭১০০০ টাকার জ্যাকপট! ভাবছেন কোথায় পাবেন এই সিঙ্গাড়া?

জানা গিয়েছে মীরাটের লালকুর্তির কৌশল সুইটস-এ তৈরি হয়েছে এমন সিঙাড়া। দোকানের মালিক শুভম কৌশল জানিয়েছেন, সিঙাড়া বহু পরিচিত খাবার। তাই এটি নিয়েই নতুন কিছু করার ইচ্ছে ছিল তাঁর। সেই কারণেই তৈরি হয়েছে ‘বাহুবলী’ সিঙাড়া। ওজন ১২ কেজি। সঙ্গে রয়েছে একটি আকর্ষণীয় চ্যালেঞ্জও। এই বাহুবলি সিঙ্গাড়া যে ৩০ মিনিটে খেয়ে ফেলতে পারবে সে পাবে নগদ ৭১০০০ টাকা পুরস্কার। অনেকেই আবার জন্মদিনে কেকের পরিবর্তে অর্ডার দিচ্ছেন এই বাহুবলি সিঙ্গাড়ার।

অদ্ভুদ এই সিঙ্গাড়ার পুরে রয়েছে আলু, মটরশুঁটি, পনির ও ড্রাই ফ্রুট। এক একটি সিঙ্গাড়ার দাম ১৫০০ টাকা। একটি সিঙ্গাড়া বানাতে প্রায় ৬ ঘন্টা সময় লাগে কারিগরের। এখনও পর্যন্ত ৪০-৫০টি সিঙ্গাড়র অর্ডারও পেয়েছেন দোকানের মালিক। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল এই বাহুবলি সিঙ্গাড়া।

আরও পড়ুন- সত্যের অপলাপ করছেন রাজ্যপাল! সরকারি টাকায় পোশাক কিনলে রাজভবনে অডিট হোক: দাবি কুণালের

 

Related articles

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...