Saturday, May 16, 2026

রথযাত্রায় সোনায় সোহাগা, ফের নিম্নমুখী হলুদ ধাতুর দাম!

Date:

Share post:

রথযাত্রা (RathYatra)লোকারণ্য মহা ধুমধাম, এর মাঝে কমল মূল্যবান সোনার দাম (Gold Rate)। সপ্তাহের গোড়ায় সোমবারই সোনার দাম একধাক্কায় ৩০০ টাকা কমেছিল। রথের দিন (RathaYatra) অর্থাৎ আজ মঙ্গলবার সেই নিম্নমুখী গ্রাফ বজায় রইল। স্বস্তিতে বাঙালি। গত কয়েকদিন ধরেই সোনার দাম ছিল নিম্নমুখী। গৃহস্থদের কাছে রথযাত্রার দিন অত্যন্ত শুভ। এই দিন থেকেই দুর্গাপুজোর কাঠামো তৈরি শুরু হয়। তাই সবদিক থেকে দিনটিকে স্পেশাল করে রাখতে অনেকেই সোনা বা রুপো কিনে ঘরে রাখতে চান। সংসারের শ্রীবৃদ্ধি-সূচক হিসাবে এই রীতি মানার রেওয়াজ অনেকদিনের। এই বছর রথেও জগন্নাথ (Jagannath) নিরাশ করেননি। নারায়ণের উৎসবে লক্ষ্মী প্রসন্ন হয়েছেন। তাই সামান্য হলেও কমেছে সোনার দাম।

এক ঝলকে মঙ্গলবার সোনার দামের (Gold Rate) হিসেব:

 

২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৫,৫০০ টাকা।

২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৫৫ হাজার টাকা । (গতকালের তুলনায় ১০০ গ্রাম সোনার দাম কমেছে ৭০০ টাকা।)

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম ৬ হাজার টাকা।

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজার টাকা ।

 

আজ ১ গ্রাম রুপোর দাম ৭৪ টাকা।

১০ গ্রাম রুপোর দাম ৭৪০ টাকা (৫ টাকা দাম বাড়ার পর)।

১০০ গ্রাম রুপোর দাম হয়েছে ৭৪ হাজার টাকা।

 

 

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...