Saturday, May 16, 2026

পৈশা.চিক! স্ত্রীর সঙ্গে পরকীয়ায় বন্ধুর র.ক্তপান স্বামীর

Date:

Share post:

স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে বন্ধু। বহুদিন ধরেই সন্দেহ ছিল স্বামীর। কিন্তু সন্দেহের বশে বন্ধুকে ‘আড্ডা মারার’ নাম করে ডেকে তাঁর গলা কেটে সেই রক্তপান করল স্বামী। পৈশাচিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের চিক্কাবল্লাপুর এলাকায়৷ ভয়ঙ্কর সেই দৃশ্য ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। এই ঘটনার ছবি দেখে রীতিমত শিউরে উঠছেন নেটাগরিকরা।

আরও পড়ুন:ওড়িশায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভ.য়াবহ দু*র্ঘটনা! মৃ*ত ১২
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি অন্য একজনকে গলা কাটছে। তার পর যে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে তা পান করছে। ওই ব্যক্তি যখন গলা কেটে রক্ত খাচ্ছে তখন তার বন্ধু মোবাইলে ভিডিও রেকর্ড করেছে।যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

গত ১৯ জুন , সোমবার এই ঘটনাটি ঘটেছে।পুলিশ জানিয়েছে, অভিযুক্তর নাম বিজয়। সে তার বন্ধু, মরেশের গলা কেটে রক্তপান করেছে। তার স্ত্রীর সঙ্গে মরেশের পরকীয়া রয়েছে বলে সন্দেহ ছিল বিজয়ের। সেই কারণে সে তক্কে তক্কে ছিল। বিজয় তার বন্ধু জনকে সঙ্গে নিয়ে মরেশকে ডেকেছিল। তাঁকে বলেছিল চলো, কাছের জঙ্গলে আড্ডা মারতে যাই। তার পর সেখানে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে মরেশের গলা কাটে বিজয়।

যদিও বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন মরেশ। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসার পর তাঁকে বাড়ি পাঠানো হয়েছে।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...