Sunday, March 15, 2026

তেল চুরি করে পালাতে গিয়েই বেপরোয়া গতিতে লেকটাউনে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা বাসের চালক

Date:

Share post:

লেকটাউনে দাঁড়িয়ে থাকা গাড়িতে বাসের ধাক্কায় মৃত্যু হয় একই পরিবারের তিনজনের।মধ্যরাতে কেন দাঁড়িয়ে থাকা গাড়িকে সজোরে একটি বাস ধাক্কা মারল, বাসটির গতিবেগই বা কেন ওত দ্রুত ছিল, মারাত্মক জখম অবস্থায় চালককে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জানতে পারে তেল চুরির জন্য আস্ত বাস চালিয়ে চম্পট দেয় বাসচালক।

আরও পড়ুনঃযোগীরাজ্যে ফের এনকা.উন্টার! মৃ.ত্যু কুখ্যাত গ্যাং.স্টারের

পুলিশ জানায়, ৪৪ নম্বর রুটের একটি বাস নিয়ে পালাচ্ছিল গাজিউল্লা মোল্লা নামে ওই চালক। বাসটির মালিক সুজিত ঘোষ জানান, গত বৃহস্পতিবারও ওই রুটের একটি বাস আচমকা উধাও হয়ে যায় বাগুইআটির স্ট্যান্ড থেকে। পরে কলেজ মোড়ের কাছে বাসটি উদ্ধার হলেও সেটির তেলের ট্যাঙ্ক পুরো ফাঁকা ছিল। সুজিতের কথায়, ‘‘তেল না থাকায় বাসটি ফেলে যেতেবাধ্য হয়েছিল চালক। এর পরে রবিবার রাতেও একই ঘটনা ঘটে। একটি বাস নিয়ে চলে গিয়েছিল অভিযুক্ত। সেটি অন্য একটি বাসের কর্মী দেখতে পেয়ে খবর দেন। আমি দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করে বাসস্ট্যান্ডের কাছে পৌঁছই। দেখি, বাসটি নিয়ে স্ট্যান্ডের সামনে দিয়ে বেপরোয়া গতিতে বেরোচ্ছে চালক। সবাই মিলে বাসটিকে ধাওয়াকরা হয়।’’

বিধাননগর কমিশনারেট জানাচ্ছে, রাত ১টা ২৫ মিনিট নাগাদ স্ট্যান্ড থেকে বেরোয় ওই চালক। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তেল চুরির পরে সে বাসটি স্ট্যান্ডে ফেরত নিয়ে যাচ্ছিল। কিন্তু পুলিশ এবং লোকজন দেখে বেপরোয়া গতিতে বাসটি নিয়ে বাগুইআটি থেকে উল্টোডাঙার দিকে পালানোর চেষ্টা করে সে। বাগুইআটি থানার পুলিশ বাসটিকে ধাওয়া করে। তার পরেই লেক টাউনের কাছে ঘড়ি মোড়ে সিগন্যালে দাঁড়ানো গাড়িটিতে সজোরে ধাক্কা মারে বাসটি।
ওই চালকের বিরুদ্ধে বাগুইআটি থানার পুলিশ চুরির অভিযোগ দায়ের করেছে।

বৃহস্পতিবার যে বাসটি রাস্তার ধারে রেখে যাওয়া হয়েছিল, সেটি থেকে ১০০ লিটারের বেশি জ্বালানি চুরি হয়েছিল। এর পিছনেও দুর্ঘটনায় অভিযুক্ত চালকই রয়েছে বলে দাবি পুলিশের।অভিযুক্তের গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পরে তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...