Friday, May 15, 2026

নিচু জা.তের সঙ্গে প্রেম! তরুণীকে মে.রে ঝুলিয়ে দিলেন বাবা, মারা.ত্মক কাণ্ড প্রেমিকের

Date:

Share post:

প্রেমে আপত্তি নেই কিন্তু নিচু জাতের সঙ্গে প্রেম কোনভাবেই বরদাস্ত নয়। তরুণীকে ভয়ঙ্কর ‘শাস্তি’ দিলেন জন্মদাতা। কর্নাটকের (Karnataka) বঙ্গারপেটের বাসিন্দা কৃষ্ণমূর্তির (Krishnamurti)মেয়ে কীর্তি (Kirti) ২৪ বছরের একটি ছেলেকে ভালবেসে ফেলেছিলেন। দোষ একটাই, প্রেমিক নিচু জাতের। তাতেই রেগে আগুন বাবা। এই নিয়ে মেয়ের সঙ্গে বাবার কথা কাটাকাটিও হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের মাঝেই মেয়ের দিকে তেড়ে যান কৃষ্ণমূর্তি। এবং উত্তেজনার বশে তিনি পর গলা টিপে খুন করেন মেয়েকে। এরপর যাতে লোক জানাজানি না হয় তাই কীর্তির মৃত্যুর পর তাঁর দেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়।

প্রাথমিক ভাবে তরুণীর মৃত্যুকে আত্মহত্যা বলে মনে হলেও পরে তদন্ত চলাকালীন পুলিশের কিছু সন্দেহ হওয়ায় মৃতার বাবাকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তখনই সবটা সামনে আসে। প্রেমিকার মৃত্যুর খবরে নিজেকে সামলাতে না পেরে ২৪ বছরের যুবক পেশায় রাজমিস্ত্রি গঙ্গাধর (Gangadhar)ট্রেন লাইনে ঝাঁপ দেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খুন এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে কৃষ্ণমূর্তিকে গ্রেফতার করে ৩০২ ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...