Saturday, May 16, 2026

শুক্রবার প্রচারে বারাবনিতে রোড শো, ঈদের শুভেচ্ছা জানিয়ে টুইট অভিষেকের

Date:

Share post:

গত ২৭ জুন নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে নিজের পঞ্চায়েত ভোটের প্রচার সফর শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর সভা করেন মুর্শিদাবাদের ডোমকলে। তাঁর সদ্যসমাপ্ত জনসংযোগ যাত্রার কর্মসূচিতে সব জেলাকেই ছুঁয়ে এসেছেন তিনি। তা সত্ত্বেও পঞ্চায়েত ভোটের কারণে আবারও সব জেলায় গিয়ে জনসভার পাশাপাশি রোড শো করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।আগামিকাল ৩০ জুন অভিষেকের সভা বীরভূম জেলায়। ওই দিনই পশ্চিম বর্ধমান জেলার বারাবনি বিধানসভায় আরও একটি সভা করবেন তিনি। তার আগে বারাবনিতে রোড-শো করবেন তিনি। পশ্চিম বর্ধমানের পর দক্ষিণ দিনাজপুর, মালদা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জনসভা ও রোড-শো করবেন তিনি।

প্রচারের শুরু থেকেই অভিষেক বারবার বলছেন, পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ। মানুষ তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন।
তাঁর রোড শোয়ে যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়, সেজন্য থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।

এরই পাশাপাশি, বৃহস্পতিবার ঈদ উপলক্ষ্যে ফেসবুক পেজের মাধ্যমে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

টুইটারেও ঈদ উপলক্ষে সকলকে শুভেচ্ছাবার্তা জানিয়ে অভিষেক লেখেন, ‘‘সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই শুভ উৎসব আমাদের সকলকে আরও কাছাকাছি নিয়ে আসুক। বিচ্ছেদ ভুলে আমরা যেন ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করে তুলি। আসুন, সকলে মিলে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।’’

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...