Saturday, May 16, 2026

স্টিম‍্যাচকে জয় উৎসর্গ সুনীলদের, ট্রফি জয় লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

Date:

Share post:

সাফ চ‍্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। শনিবার সেমিফাইনালে লেবাননকে পেনাল্টি শুটআউটে হারিয়ে ফাইনালের রাস্তা পাঁকা করে সুনীল ছেত্রীর দল। সৌজন্যে পেনাল্টি শুটআউটে দুরন্ত খেলা গুরপ্রীত সিং সান্ধু। নির্বাসনের কারণে দলের সঙ্গে নেই ভারতীয় দলের কোচ ইগর স্টিম‍্যাচ। দলকে সামলেছেন সহকারি কোচ মহেশ গাউলি। সেমিফাইনালে ভারতের এই দুরন্ত জয়কে দলের হেড কোচ ইগর স্টিম্যাচকে উৎসর্গ করলেন মহেশ।

এই নিয়ে মহেশ গাউলি বলেন, “আমরা ওনার জন্য খেলেছি আর আমরা একই কাজ করব ফাইনালেও। আমি এখনও মনে করি স্টিম্যাচের সঙ্গে অন্যায় হয়েছে। আমি এখনও বুঝতে পারছি না কেন ওনাকে দুই ম্যাচের নির্বাসন দেওয়া হয়েছে, উনি তো কাউকে মারেননি।”

কুয়েতের বিরুদ্ধে গ্রুপ পর্বে লাল কার্ড দেখায় সেমিফাইনাল ও ফাইনালে নির্বাসিত হয়েছেন ভারতের হেডস্যার। এর ফলে ভিআইপি গ্যালারি থেকে সেমি দেখতে হয়েছে স্টিম্যাচকে। জয়ের পর উচ্ছ্বসিত দেখা গিয়েছে স্টিম্যাচকে।

এদিকে লেবানন ম‍্যাচ নিয়ে মহেশ বলেন,”প্রথম ১৫ মিনিটে লেবানন উইং থেকে ওদের দ্রুত আক্রমণে আমাদের সমস্যায় ফেলেছিল। কিন্তু তারপর আমরা ম্যাচে আধিপত্য দেখাই। যদি আমরা আমাদের সুযোগ কাজে লাগাতাম তাহলে ৯০ মিনিটেই আমরা জিতে জেতাম।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...