Wednesday, May 13, 2026

শুরু পঞ্চায়েত নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোটদান

Date:

Share post:

আগামী ৮ জুলাই, শনিবার রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট। তার ৬ দিন আগে, অর্থাৎ গতকাল রবিবার থেকে শুরু হয়েছে ভোটকর্মীদের ভোটদান প্রক্রিয়া। আজ, সোমবার ও আগামী কাল, মঙ্গলবার এই প্রক্রিয়া চলবে। ভোটকর্মীরা নিজ এলাকার বিডিও অফিসে গিয়ে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ভোট কর্মীদের
১৪ নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হবে। সেক্ষেত্রে ভোটকর্মীদের দেখাতে হচ্ছে নিয়োগপত্র ও সচিত্র পরিচয়পত্র। এরপর ভোটকর্মীকে দেওয়া হচ্ছে তাঁর প্রাপ্য ব্যালট পেপার। পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সেখানেই সিল করা বাক্সে ব্যালট জমা দিতে হচ্ছে। গতকাল, রবিবার ছিল ছুটির দিন। তাই সোম ও মঙ্গলবারই বেশিরভাগ ভোটকর্মী ভোট দেবেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ ভোটকর্মীদের নিরাপত্তা দেওয়ার দাবিতে আন্দোলনের কর্মসূচি নিয়েছে সরকারি কর্মী ও শিক্ষকদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ। আগামিকাল, মঙ্গলবার দুপুর থেকে রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ওই সংগঠন।
এই ইস্যুতে আজ সোমবার থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে গণ-ইমেল পাঠাবে তারা। ভোটকর্মীদের সহায়তা দিতে ৭-৮ জুলাই শহিদ মিনারের ধর্নাস্থলে চালু থাকবে যৌথ মঞ্চের হেল্প ডেস্ক।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোট মিটলেই লোকসভার প্রস্তুতি, শুরু হবে ইভিএম পরীক্ষাও

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...