Saturday, May 16, 2026

স্টোকসের বিরাট প্রশংসায় কোহলি, ইংল‍‍্যান্ড অধিনায়ককে নিয়ে কী লিখলেন বিরাট?

Date:

Share post:

রবিবার দ্বিতীয় টেস্টে ইংল‍্যান্ডকে ৪৩ রানে হারাতেই অ‍্যাশেজে ২-০ এগিয়ে যায় অস্ট্রেলিয়া। মিচেল স্টার্ক, পাট কামিন্স, জস হ‍্যাজলউডদের সামনে দাঁড়াতেই পারেনি ইংল‍্যান্ডের ব‍্যাটাররা। তবে ইংল‍্যান্ডের হয়ে একা লড়েছিলেন বেন স্টৌকস। ইংল্যান্ডকে দায়িত্ব নিয়ে একা পঞ্চম দিন লড়াইয়ে রেখেছিলেন অধিনায়ক। লাঞ্চের আগে পরপর বেন ডাকেট এবং জনি বেয়ারস্টোর উইকেট হারিয়ে ব্রিটিশরা যখন চাপে, তখন স্টুয়ার্ড ব্রডকে নিয়ে দুরন্ত লড়াই শুরু করেন বেন স্টোকস। তিনি করেন ১৫৫ রান। স্টোকস আউট হতেই ভেঙে পড়ে ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ। আর ইংল‍্যান্ড অধিনায়কের খেলা মনে ধরেছে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির। টুইটারে বিরাট লেখেন, এক অসাধারণ ইনিংস স্টোকসের।

ইংল‍্যান্ড অধিনায়কের প্রশংসা করে বিরাট লেখেন,”আমি আগেই বলেছিলাম যে, স্টোকস প্রচণ্ড লড়াই করেন। যাঁদের বিরুদ্ধে খেলেছি, তাঁদের মধ্যে সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী মনে হয়েছে স্টোকসকে। এটা আমি একেবারেই মজা করে বলিনি। অসাধারণ একটা ইনিংস। কিন্তু এই মুহূর্তে অস্ট্রেলিয়া নিজেদের সেরা ছন্দে রয়েছে। ওদের হারানো কঠিন।”

লর্ডসে প্রথম ইনিংসে ৪১৬ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ৩২৫ রানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করে ২৭৯ রান। ইংল্যান্ডের সামনে ৩৭১ রানের লক্ষ্য রেখেছিল অজিরা। কিন্তু ৪৩ রান বাকি থাকতেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ইনিংস শেষ করেন ৩২৭ রানে।

আরও পড়ুন:নির্বাসন কাটিয়ে ফিরছেন দীপা, এশিয়ান গেমসের ট্রায়ালে নামবেন তিনি

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...