Friday, May 8, 2026

৪২-এ পা ক‍্যাপ্টেন কুল-এর, আবেগঘন পোস্ট জাড্ডুর, মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

আজ ৭ জুলাই, ‘ক‍্যাপ্টেন কুল’ অর্থাৎ ভারতের প্রাক্তন অধিনায়ক তথা চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জন্মদিন। আজ ৪২ বছরে পা দিলেন তিনি। গোটা দেশে পালন হচ্ছে প্রাক্তন ভারত অধিনায়কের জন্মদিন। আজকের দিনে শুভেচ্ছা বার্তায় উপছে পরছে সোশ্যাল মিডিয়া। অনুরাগী থেকে তাঁর প্রাক্তন ক্রিকেটার থেকে বর্তমান ক্রিকেটার, সবাই শুভেচ্ছা জানাচ্ছেন ধোনিকে। রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না থেকে শুরু করে জয় শাহ, তাঁর আইপিএল-এর দল শুভেচ্ছা জানিয়েছেন ক্যাপটেন কুলকে। তবে এই শুভেচ্ছার মধ‍্যে নেটিজেনদের মন কেড়েছে জাদেজার পোস্ট।

আইপিএল চলাকালীন একাধিকবার গুজব ছড়িয়েছিল, ধোনির সঙ্গে তুমুল বিবাদে জড়িয়েছেন জাদেজা। ধোনি-জাদেজার সম্পর্ক নিয়ে কাটাছেড়া হতে থাকে। একটা সময় জাদেজাকেও নাম না করে ধোনিকে আক্রমণ করতে দেখা গিয়েছে। তবে সেই জল্পনার সব অবসান ঘটেছে ২০২৩ আইপিএলের ফাইনালে। চেন্নাইকে চ্যাম্পিয়ন করার পর ধোনিকে জড়িয়ে ধরেন জাদেজা। ধোনিও তাঁকে কোলে তুলে নেন। সম্পর্কের বরফ গলে। আর এবার ধোনির জন্মদিনে আবেগঘন পোস্ট জাড্ডুর। এদিন ধোনিকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে স্যার জাদেজা লেখেন, “২০০৯ সাল থেকে আমি যখনই সমস্যায় পড়েছি, একজনের কাছেই ছুটে গিয়েছি। সারাজীবন তাই করব। মাহি ভাই, তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। খুব তাড়াতাড়ি আবার হলুদ জার্সিতে দেখতে পাব তোমাকে।” এই পোস্টের পরই ভাইরাল জাদেজার টুইট। যা মন কেড়েছে নেটিজেনদের।

এদিকে বিসিসিআই সচিব জয় শাহ ধোনিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করে লেখেন, “ভারতের সবচেয়ে সফল অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা। আপনার নেতৃত্ব বিশ্বের সকল প্রান্তের মানুষকে উদ্বুদ্ধ করেছে। ভারতীয় ক্রিকেটে আপনার অবদানের জন্য অনেক ধন্যবাদ।”

ধোনির আইপিএল-এর দল চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে  টুইট করে বলা হয়েছে, বছরের প্রত্যেকটি দিনই ধোনির জীবনকে নিয়ে উদযাপন করা যায়।

আরও পড়ুন:বিশ্বকাপের পর ইডেনকে নিয়ে বিশেষ পরিকল্পনা মহারাজের

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...