Thursday, May 7, 2026

প্রধানমন্ত্রীর নির্দেশ, অবসর তুলে নিলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল

Date:

Share post:

অবসর ভেঙে আবার ক্রিকেটে ফিরলেন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নেন তামিম। গতকাল নিজের অবসরের কথা জানিয়ে ছিলেন বাংলাদেশের এই ক্রিকেটার। তবে তামিমের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তামিমকে নিজের বাসভবনে ডাকেন তিনি। সেই সাক্ষাতের পরই অবসরের সিদ্ধান্তে প্রত্যাহার করে নিলেন তামিম।তবে এখনই মাঠে ফিরছেন না বাংলাদেশের ক্রিকেটার। মাসদেড়েক ছুটিতে থাকবেন। তারপর এশিয়া কাপে ফিরবেন।

এই নিয়ে তামিম বলেন,”প্রধানমন্ত্রী দুপুরে তাঁর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিলেন। ওঁনার সঙ্গে আমার অনেকক্ষণ আলোচনা হয়েছে। উনি আমাকে খেলায় ফেরার নির্দেশ দিয়েছেন। আমি অবসর তুলে নিচ্ছি। সবাইকে না বললেও দেশের প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়।”

এদিন স্ত্রী আয়েশার সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনে যান তামিম। সেখানে ছিলেন বাংলাদেশের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান। তারপর সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে এসে তামিম ঘোষণা করেন যে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছেন।

বৃহস্পতিবার নিজের অবসরের কথা জানিয়ে ছিলেন তামিম। আর তার কয়েক ঘন্টা পরই নিজের অবসর তুলে নিলেন তামিম।

আরও পড়ুন:কেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দলে নেই রিঙ্কু? সামনে এল কারণ

 

Related articles

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...