Wednesday, April 1, 2026

পঞ্চায়েতের আবহে শুরু রাজ্যসভার প্রস্তুতি! রবিবারই বিধায়কদের বিধানসভায় তলব তৃণমূলের

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আবহে এবার রাজ্যসভা নির্বাচনের (Rajya Sabha) প্রস্তুতি শুরু করল তৃণমূল কংগ্রেস (TMC)। পঞ্চায়েত ভোটের পরদিন অর্থাৎ ৯ জুলাই রবিবার তৃণমূল কংগ্রেসের সব বিধায়কদের (MLA) বিধানসভায় (Assembly) তলব করা হয়েছে। কারণ আগামী ১৮ অগাস্ট পশ্চিমবঙ্গের ৬টি আসনে রাজ্যসভার নির্বাচন। আগামী ১২ জুলাই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন শাসকদলের প্রার্থীরা।

আগামিকাল, রবিবারই তৃণমূল পরিষদীয় দলের তরফে সকল বিধায়ককেই উপস্থিত থাকার কথা বলা হয়েছে। কিন্তু ১২ জুলাই মনোনয়ন জমা দিতে বলা হলেও কেন আগামিকাল সব তৃণমূল বিধায়ককে ডেকে পাঠানো হয়েছে? জানানো হয়েছে, রাজ্যসভা প্রার্থীর মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করতে হবে এই কারণে। আগামিকাল বিধানসভায় থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি (Subrata Bakshi)। কিন্তু শনিবার পঞ্চায়েত ভোট হওয়ার জন্য রবিবার হয়তো সব বিধায়ক কলকাতায় পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে যাঁরা ৯ জুলাই বিধানসভায় যেতে পারবেন না, তাঁদের ১২ জুলাই সকালে যেতে বলা হয়েছে। তৃণমূল সূত্রে খবর, সুখেন্দুশেখর রায়, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেনের আবারও মনোনয়ন নিশ্চিত। তবে শান্তা ছেত্রী-সুস্মিতা দেব থাকবেন কিনা পরে জানা যাবে।

১৮ অগাস্ট গোয়ার লুইজিনহো ফেলেরিওর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচনও হওয়ার কথা। এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম চূড়ান্ত হয়নি। ৯ জুলাই প্রার্থী চূড়ান্ত হতে পারে। জানা যাচ্ছে বিজেপি মনোনয়নপত্র জমা দেবে ১০ অথবা ১১জুলাই। ৭টি আসনের মধ্যে বিজেপির নিশ্চিত আসন হল একটি।

 

 

Related articles

এত ফর্ম ৬ কেন? যাদবপুরে প্রশ্ন তুলল গণমঞ্চ 

গত কয়েক মাস ধরে ভোটার তালিকায় বিশেষ সংশোধন, দফায় দফায় তালিকা প্রকাশ এবং নির্বাচন ঘোষণার ঠিক মুখে রাজ্যের...

আর সাপ্লিমেন্টারি তালিকা নয়! ভোটার তালিকায় নিয়ে নতুন ধোঁয়াশা কমিশনের

মনোনয়নের কারণ দেখিয়ে এবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ বন্ধ করছে নির্বাচন কমিশন। প্রথম দফার পরে এবার দ্বিতীয় দফার...

বুথ বৃদ্ধি রাজ্যে! বাড়তি কেন্দ্রীয় বাহিনীর আর্জি নিয়ে কমিশনের দরবারে সিইও 

আসন্ন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে। তবে বুথ পুনর্বিন্যাসের জেরে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা এক...

স্বচ্ছ তদন্তে সহযোগিতা চান: ইস্তফার ইচ্ছাপ্রকাশ লীনা গঙ্গোপাধ্যায়ের

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু বহু প্রশ্নের সম্মুখীন করেছে গোটা ইন্ডাস্ট্রিকে। এই ঘটনায় আঙুল উঠেছে প্রযোজনা সংস্থা ও তার...