Saturday, May 9, 2026

বাংলাদেশের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ভারতের, অর্ধশতরান হরমনপ্রীতের

Date:

Share post:

বাংলাদেশের বিরুদ্ধে তিন ম‍্যাচের টি-২০ সিরিজ জয় দিয়ে শুরু করল ভারতীয় দল। এদিন প্রথম টি-২০ ম‍্যাচে বাংলাদেশকে ৭ উইকেট হারাল হরমনপ্রীত কৌরের দল। ভারতের হয়ে অর্ধশতরান করে ম‍্যাচের সেরা ভারত অধিনায়ক।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয় সর্বোচ্চ ২৮ রান করেন শর্না আকটের। ২৩ রান করেন সোভানা। ভারতের হয়ে একটি করে উইকেট নেন পুজা বস্ত্রকার, মিন্নু মানি এবং শেফালি ভর্মা।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় ভারতীয় দল। সৌজন্যে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ৫৪ রানে অপরাজিত তিনি। ৩৮ রান করেন স্মৃতি মান্ধনা। শূন‍্য রানে আউট হন শেফালি ভর্মা। ৯ রানে অপরাজিত যস্তিকা ভাটিয়া। বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন শুলতানা খাতুন। একটি উইকেট নেন মারুফা।

আরও পড়ুন:কানাডা ওপেনের ফাইনালে লক্ষ‍্য, ব‍্যর্থ সিন্ধু

Related articles

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...

আগামী সপ্তাহ থেকে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম, কোপ পড়বে গৃহস্থালির গ্যাসেও! 

বাংলা-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন শেষ হতেই এবার জ্বালানির মূল্যবৃদ্ধির আশঙ্কা! বাণিজ্যিক গ্যাসের দাম একধাক্কায় প্রায় এক হাজার...

দেশের সেনা সর্বাধিনায়ক হলেন সুব্রামানি! নাম ঘোষণা পরবর্তী নৌসেনা প্রধানেরও

৩০ মে সেনা সর্বাধিনায়ক হিসেবে মেয়াদ শেষ হচ্ছে অনিল চৌহানের। এরপরে কে হবেন পরবর্তী সেনা সর্বাধিনায়ক? এনিয়ে জল্পনা...