Friday, May 22, 2026

পুনর্নির্বাচনেও বিরোধীদের স.ন্ত্রাস! ডোমজুড়ে তৃণমূল প্রার্থীর বাড়ি ভাঙ.চুর, পশ্চিম বর্ধমানে কর্মীদের উপর অত্যা.চার

Date:

Share post:

পঞ্চায়েতের পুনর্নির্বাচনেও অব্যাহত বিরোধীদের সন্ত্রাস। রবিবার রাতভর তাণ্ডব চালানোর পর সোমবার সকালেও সাধারণ মানুষের কাছে ‘নিশ্চিত’ হার জেনে জেলায় জেলায় তৃণমূল কর্মী ও প্রার্থীদের উপর হামলা চালাচ্ছে বিজেপি ও সিপিএম।

আরও পড়ুনঃকানাডা ওপেন চ‍্যাম্পিয়ন লক্ষ‍্য

সোমবার সকালে হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটিতে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী শেখ সুলতানার বাড়ি এবং গাড়ি ভাঙচুর করা হয়।তৃণমূল প্রার্থীর অভিযোগ সিপিএম কর্মী ও সমর্থকরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। সুলতানার অভিযোগ, এদিন সকালে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়।গোটা বাড়ি লন্ডভন্ড করে দেওয়া হয়। পাশাপাশি ছোড়া হয় বড় বড় পাথর। কোনওমতে পালিয়ে বাঁচেন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। খবর পেতেই ঘটলাস্থলে পৌঁছয় পুলিশবাহিনী এবং সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানেও চিত্রটা অনেকটা একইরকম। সেখানে তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে সিপিএমের বিরুদ্ধে। পুনর্নির্বাচনের ঠিক আগের দিন, রবিবার রাতে জামুরিয়ার ডাহুকা গ্রামে বুথ সভাপতি-সহ তিন জন তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। দাবি, সিপিএমের অন্তত ৫০ জন দুষ্কৃতী লাঠি এবং পাথর নিয়ে রাত ২টো নাগাদ তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হয়। এরপর তাঁদের উপর চলে হামলা। ঘটনায় আহত হয়েছেন বহু তৃণমূল কর্মী। যদিও গোটা ঘটনার অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

Related articles

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...

উল্লাস-উন্মাদনায় জমজমাট সেলিব্রেশন, অস্কারকে আকুতি সমর্থকদের

  ইস্টবেঙ্গল ( East Bengal) ক্লাবে জমজমাট সেলিব্রেশন। আইএসএল (ISL) জয়ের পর শুক্রবার ক্লাব তাঁবুতে আবেগের বিস্ফোরণ। সমর্থকদের নিয়ে...

বাংলায় কেন্দ্রীয় প্রকল্প থেকে মন্ত্রিসভা: প্রধানমন্ত্রীকে রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথম বিজেপির সরকার প্রতিষ্ঠা হওয়ার ১৫ দিনের মধ্যে দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ১৫ দিনেই বাংলায়...