Tuesday, May 19, 2026

সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুনর্নির্বাচন

Date:

Share post:

সোমবার শান্তিতেই মিটল পঞ্চায়েতের ৬৯৬ বুথের পুর্ননির্বাচন পর্ব। বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৯ দশমিক ৮৫ শতাংশ। তবে বিকেল পাঁচটার পরে একাধিক বুথের বাইরে ভোটাদাতাদের লম্বা লাইন থাকায় ভোটদানের হার বাড়তে পারে বলে রাজ্য নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন।

গত শনিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের দিন বিভিন্ন জেলায় হিংসাত্মক কিছু ঘটনার খবর পাওয়া গিয়েছিল। কোথাও ভোটে ছাপ্পা দেওয়া, আবার কোথাও ব্যালট বাক্স লুঠ করার অভিযোগ উঠেছিল। কোথাও আবার ভোট প্রক্রিয়াকে বানচাল করতে ক্ষমতার পালাবদলের পরে গণপটিটুনির ভয়ে বাড়িতে সেঁধিয়ে যাওয়া হার্মাদরা নখদাঁত বের করে বল্গাহীন সন্ত্রাস চালিয়ে রাজ্য প্রশাসনকে বদনাম করার খেলায় মেতে উঠেছিল।

গতকাল রবিবারই ভোটের দিন অনিয়মের অভিযোগ ওঠায় রাজ্যের ১৯ জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবারের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রতি বুথে রাজ্যের সশস্ত্র পুলিশ রাখার পাশাপাশি চার জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান রাখারও নির্দেশ দেয়। এদিন সকাল থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিরোধী শিবির এবং সংবাদমাধ্যমের একাংশ হিংসার আজগুবি ছড়িয়ে ভোটারদের ভীত-সন্ত্রস্ত করার চেষ্টা করেছিল। যদিও তাতে লাভ হয়নি। সকাল থেকেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে-বুথে হাজির হয়েছিলেন ভোটাররা। বেশ কয়েকটি জায়গায় অশান্তি পাকানোর চেষ্টা চালিয়েছিল দুষ্কৃতীদের একাংশ। কিন্তু পুলিশ ও কেন্দ্রীয বাহিনীর ত‍ৎপরতায় সফল হতে পারেনি।

আরও পড়ুন- রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী ভূমিপুত্র প্রকাশ-সামিরুল, জানেন এদের পরিচয়?

Related articles

ইংল্যান্ডের মাটিতে নয়া ইতিহাস! লন্ডনে ভারতীয় বংশোদ্ভূত তুষার হলেন সর্বকনিষ্ঠ মেয়র

ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত তুষার কুমার । লন্ডনের এলস্ট্রি এবং বোরহামউড টাউন কাউন্সিলের মেয়র নির্বাচিত হলেন...

তৃণমূল নেতাকে ‘বিনা কারণে’ গ্রেফতারের অভিযোগ! স্বরূপনগর থানায় জবাব তলব ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছে এবং বিনা কারণে শাসকদলের নেতা-কর্মীদের নিশানা করা...

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...