Thursday, May 14, 2026

তিহারে বসেই দলের জয়ে বেজায় খুশি! কেষ্টহীন বীরভূমে অব্যাহত সবুজ ঝড়ের দাপট

Date:

Share post:

আগেভাগেই তিনি দাবি করেছিলেন, তৃণমূল (TMC) জিতবে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর ভরসা রাখবেন। আর নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেল সেই ছবি। বীরভূম (Birbhum) জেলা পরিষদের ৫২টি আসনের মধ্যে ৫১টিতেই ফুটেছে ঘাসফুল। সবুজ ঝড় উঠেছে প্রায় গোটা বীরভূমেই। আর তৃণমূলের এই জয়ের খবর তিহারে (Tihar Jail) বসেই শুনলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সূত্রের খবর, নিজের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় বেজায় খুশি বীরভূমের নেতা। তবে চলতি বছর নির্বাচনের ময়দান থেকে তিনি অনেকটাই দূরে। বর্তমানে সুদূর তিহার জেলে বসেই দলের জয়ের খবর পেয়েছেন তিনি। তবে তিনি বীরভূমে থাকতে না পারলেও তাঁর গড়ে জয়ের ধারা অব্যহত রাখল তৃণমূল কংগ্রেস।

বীরভূমের দায়িত্ব এখনও খাতায় কলমে তাঁর হাতেই রয়েছে। তাঁর অনুপস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জেলার দেখভালের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। আর সেই অনুব্রতহীন বীরভূমেই ভালো ফল করল ঘাসফুল শিবির। তবে বুধবার অসুস্থতার কারণে রাউস অ্যাভিনিউ আদালতে ভার্চুয়ালি পেশ করা হয় অনুব্রতকে। একইসঙ্গে ভার্চুয়ালি হাজিরা দেন বিকাশ মিশ্র, এনামুল। সশরীরে হাজিরা দেন সতীশ কুমার, সায়গল হোসেন, মণীশ কোঠারি এবং অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলও। রাউস অ্যাভিনিউ কোর্টে আগামী ১৮ আগস্ট মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তবে তার আগে ১৮ জুলাই দিল্লি হাই কোর্টে জামিনের আবেদনের শুনানি রয়েছে অনুব্রতর।

তবে এদিন শুনানি শেষে অনুব্রতর আইনজীবী জানান, অসুস্থতার কারণে সশরীরে উপস্থিত হতে পারেননি অনুব্রত। তবে জেলে বসেও তাঁর মন পড়েছিল বীরভূমের দিকেই। পঞ্চায়েত নির্বাচনে তাঁর এলাকা কেমন ফল করল, তা জানতে উৎসাহ ছিল তুঙ্গে। এরপর আইনজীবীই তাঁকে জানান, বীরভূমে তৃণমূলের জয়জয়কারের কথা। যা শুনে দারুণ খুশি কেষ্ট। তবে এমন জয়ের দিনে নিজের এলাকায় থাকতে না পারার কারণে কষ্ট পাচ্ছেন তিনি।

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...