Thursday, June 25, 2026

বলিউডে পাড়ি টলিউডের ‘পাখি’র, সম*স্যা বাড়াচ্ছে হিন্দি ভাষা

Date:

Share post:

টালিগঞ্জ থেকে মায়ানগরীতে পাড়ি দেওয়া তারকাদের তালিকাটা ক্রমশ দীর্ঘ হচ্ছে। নতুন সংযোজন মধুমিতা সরকার (Madhumita Sarkar)। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের ‘পাখি’ এবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন। অভিনেত্রীর কেরিয়ারে এটা ড্রিম ডেবিউ বটে। জানা গেল, ‘ফর্জ’ নামের একটি সিনেমায় অভিনয় করবেন মধুমিতা সরকার (Madhumita Sarkar)। কিন্তু হিন্দি ভাষা (Hindi Language)নিয়ে কিছুটা হলেও বিপাকে নায়িকা। ইতিমধ্যেই শুরু হয়েছে ভাষা শিক্ষা।

যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়রা আগেই নিজেদের জায়গা পাকা করেছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি দুটি হিন্দি সিরিজ ‘স্কুপ’, ‘জুবিলি’তে সাড়া ফেলে দিয়েছেন বলিউডে। স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম তো আছেই। পোস্ত সিনেমার হিন্দি রিমেকের মুখ্য ভূমিকায় মিমি চক্রবর্তী। যশ দাশগুপ্তও সম্প্রতি একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এবার সেই তালিকাতেই টলিপাড়ার সুন্দরী নায়িকা মধুমিতা সরকার রয়েছেন। বিপরীতে হ্যান্ডসাম নায়ক তনুজ ভিরওয়ানি। যদিও সিনেমা নিয়ে মুখ খুলতে নারাজ নির্মাতারা। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, হিন্দি ভাষা নিয়ে যাতে সমস্যা না হয় সেই কারণে রীতিমতো পড়াশোনা করতে শুরু করে দিয়েছেন অভিনেত্রী।

 

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...