Sunday, May 10, 2026

ফের এজেন্সির রাজনীতি বিজেপির! তামিলনাড়ুর উচ্চ শিক্ষামন্ত্রীর বাড়ি ED’র হানা

Date:

Share post:

একদিকে ২৪-এর মহাযুদ্ধের রণকৌশল তৈরিতে বেঙ্গালুরুতে একজোট হচ্ছে বিরোধীরা। অন্যদিকে, এজেন্সির রাজনীতি জারি রেখে সোমবার সকালে তামিলনাড়ুর(Tamilnadu) উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়ির(K Panmuri) বাড়িতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। পনমুড়ির পাশাপাশি তাঁর ছেলে ডিএমকে(DMK) সাংসদ গৌতম সিগামণির বাড়িতেও তল্লাশি চালানো হচ্ছে। মহাজোটের বৈঠকের ঠিক আগে ইডির(ED) এই তল্লাশি অভিযানকে প্রতিহিংসার রাজনীতি বলে আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(MK Stalin)।

উল্লেখ্য, সম্প্রতি আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি ও জমি দখলের অভিযোগে তামিলনাডুর উচ্চ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তৎপর হয়েছিল কেন্দ্রীয় সংস্থা। যদিও সেই মামলায় কে পনমুড়িকে বেকসুর খালাস করে আদালত। এর কয়েকদিনের মধ্যেই মন্ত্রীর বাড়ির ইডির অভিযানের ঘটনায় স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, সোমবার সকাল ৭ টা নাগাদ চেন্নাইয়ে উচ্চ শিক্ষামন্ত্রী কে পনমুড়ির সরকারি আবাস, ভিল্লুপুরমে তাঁর ব্যক্তিগত বাসভবন সহ বিভিন্ন জায়গায় হানা দেয় ইডির আধিকারিকরা। এমনকি অফিস ও বাড়িতে থাকা কর্মীদেরও বের করে দেন তদন্তকারীরা। তবে কী কারণে এই তল্লাশি সে বিষয়ে ইডির পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, গত মাসেই চাকরি দুর্নীতির অভিযোগে তামিলনাডুর বিদ্যু‍ৎমন্ত্রী ভি সেন্থিল বালাজিকে গ্রেফতার করেছিল ইডি। ওই গ্রেফতারি ঘিরে তামিলনাডুর রাজ্যপাল আর এন রবির সঙ্গে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্ঘাত তুঙ্গে উঠেছিল। ডিএমকের অভিযোগ, বিজেপির হয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আসরে নেমেছে ইডি। এরপর ফের তামিলনাড়ুর আর এক মন্ত্রীর বিরুদ্ধে বিজেপির এজেন্সি রাজনীতির অস্ত্র হয়ে উঠল ইডি।

Related articles

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...

যুদ্ধ থামাতে মরিয়া পুতিন! অবশেষে শান্তি চুক্তির পথে রাশিয়া-ইউক্রেন

অবশেষে থামতে চলেছে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine War) রক্তক্ষয়ী যুদ্ধ! শনিবার তেমনই ইঙ্গিত দিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir...

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন...

চিনের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, বিশ্বকাপে সোনা জিতলেন কোচহীন দীপিকারা

বিশ্ব মঞ্চে সোনালী সাফল্য ভারতীয় মহিলা তিরন্দাজদের। সাংহাইয়ে আয়োজিত দ্বিতীয় পর্বের তিরন্দাজি বিশ্বকাপে সোনা জিতল ভারতের মহিলা রিকার্ভ...