Monday, May 18, 2026

আইন মেনে গার্লফ্রেন্ড ভাড়া! নয়া পরিষেবায় ঝড় সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

জীবনে প্রিয় মানুষের সঙ্গ পেতে চান প্রত্যেকেই। কিন্তু কখনও কখনও সেই সুযোগ না মেলায় একাকীত্ব (Loneliness ) গভীরভাবে গ্রাস করে। নিঃসঙ্গতা কাটাতে পুরুষ চায় নারীর স্পর্শ। কিন্তু সেখানেও সমাজের ভ্রুকুটি। তবে যদি আইন মেনে বান্ধবী ভাড়া (Girlfriend is available for rent) পাওয়া যায়, তাহলে কেমন হয়? ঠিক এমনই এক পরিষেবার কথা সম্প্রতি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। অল্প কিছু টাকা খরচ করেই গার্লফ্রেন্ড ভাড়া করতে পারবেন আপনি। যাঁরা কোনওদিন সম্পর্কে জড়াননি এই পরিষেবা নিতে নাকি তাঁদেরই আগ্রহ বেশি, বলছে সমাজ মাধ্যমের (Social Media) সমীক্ষা।

সম্পর্কের জটিলতায় জড়াতে না চেয়ে ঝঞ্ঝাটহীন, নির্ভেজাল বন্ধুত্ব চান অনেকেই।তাই এবার মাত্র তিন হাজার টাকা দিয়ে আপনি গার্লফ্রেন্ড ভাড়া করতে পারবেন৷ এক কথায় বলতে গেলে সাধ্যের মধ্যে সাধপূরণ। শুধু বান্ধবী নয় পারিবারিক সম্পর্কের যেকোনও কাউকে আপনি ভাড়া নিতে পারেন বটে। তবে সেক্ষেত্রে আগে থেকে জানিয়ে দিতে হবে এবং আলাদা আলাদা পরিষেবার জন্য আলাদা আলাদা টাকা খরচ করতে হবে। আপনি কোন ধরনের সম্পর্কের উপর ভিত্তি করে গার্লফ্রেন্ড খুঁজছেন সেটা কিন্তু এই সংস্থা আপনাকে জিজ্ঞেস করবে। আর সঙ্গে কিছু শর্ত (Special Condition) দিয়ে দেওয়া হবে যা মেনে চলা বাধ্যতামূলক। যেমন নির্দিষ্ট সময়সীমার পর আপনি সেই গার্লফ্রেন্ডের (GF) সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। এমনকি বান্ধবীকে কোন দামি গিফটও দেওয়া যাবে না।

 

এই কথা প্রকাশ্যে আসার পর থেকেই কার্যত হুড়োহুড়ি পড়ে গেছে এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য। আজকালকার দিনে কাজের চাপে মানুষ এতটাই অতিষ্ঠ যে সম্পর্কের ভার আর বহন করা যাচ্ছে না। তাই ঝঞ্ঝাট এড়াতে এই ধরনের পরিষেবা নিয়ে উৎসাহ বোধ করছে তরুণ প্রজন্ম। তবে এদেশে নয়, বিদেশে মানে জাপানে (Japan)এই পরিষেবা চালু হয়েছে, যার খরচ ভারতীয় মুদ্রায় মাত্র তিন হাজার টাকা।

 

 

 

Related articles

‘ফাইন আর্টসে’র নান্দনিক ‘প্রত্যাবর্তন’: সিনেমাপাড়া বাঁচুক, বার্তা রূপা-রুদ্রনীলের

নতুন সরকারের হাত ধরে নতুন অধ্যায়ের অপেক্ষায় টলিপাড়া। তারই সূচনা হল রবিবারের নন্দনে। নতুন করে মুক্তি পেল ‘অ্যাকাডেমি...

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...