Saturday, March 14, 2026

I.N.D.I.A-কে চ্যা.লেঞ্জ করবে BJP? জোট বৈঠক শেষে হু.ঙ্কার মমতার

Date:

Share post:

বিরোধী জোটে প্রথম থেকেই চালিকাশক্তি হিসেবে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মঙ্গলবার বেঙ্গালুরুর বৈঠক শেষেও দেশের মোদি সরকার তথা এনডিএ জোটকে চ্যালেঞ্জ ছুড়ে হুংকার জানালেন তৃণমূল সভানেত্রী। তীব্র আক্রমণ করে মমতা বলেন, “দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি।” দেশের গণতন্ত্র বাঁচাতে একজোট হয়েছে বিরোধীরা। চ্যালেঞ্জ ছুড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি, INDIA চ্যালেঞ্জ করতে পারবে? মমতার কথায়, ইন্ডিয়া জিতবে, দেশ জিতবে।

বেঙ্গালুরুর বৈঠক থেকে বিজেপি তথা মোদি সরকারকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি অভিযোগ তোলেন, দেশ বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার। মঙ্গলবার, সারাদেশের নজর ছিল ব্যাঙ্গালুরুর বৈঠকে। আগে থেকেই জল্পনা ছিল বিজেপি (BJP) বিরোধী নয়া জোটের নাম ঠিক হবে। সেই মতোই ঘোষণা হল- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স- INDIA। সেই নামকে হাতিয়ার করেই তৃণমূল সভানেত্রী হুংকার দেন, বৈঠকে সবাই মিলে একটি চ্যালেঞ্জ নিয়েছি। NDA-কে চ্যালেঞ্জ করছে INDIA। তাঁর কথায়, “আজ দেশে যে সমস্ত দলিত, সংখ্যালঘু, হিন্দু, মুসলিম, শিখ বিপদের মুখে রয়েছে। অরুণাচল, মনিপুর, উত্তর প্রদেশ, দিল্লি, বাংলা, বিহার, মহারাষ্ট্র, সব জায়গাতেই সরকার কেনাবেচাই ওদের একমাত্র কাজ। ওরা এখন দেশ বিক্রির সওদাগিরি করছে। লোকতন্ত্রকে কেনার সওদাগিরি করছে। এ জন্য আজ কোনও স্বতন্ত্র সংস্থাকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় না। কেউ বিরোধীদের সমর্থন করলেই পরের দিন ইডি-সিবিআই তাঁর কাছে চলে যাচ্ছে।”  অভিযোগ করে বলেন, “৩৫৫ ধারার ভয় দেখাচ্ছে বিজেপি।”

মমতার আবেদন, ভারতকে বাঁচাতে হবে। তাঁর কথায়, দেশের সকলের জীবন বিপদের মুখে। দেশ বিক্রি করছে বিজেপি। তীব্র আক্রমণ করে তৃণমূল সুপ্রিমো বলেন, নির্বাচিত রাজ্য সরকারকে বিধায়ক কেনাবেচা করে ফেলে দেওয়ার চক্রান্ত করছে গেরুয়া শিবির।বিরোধীদের ইডি-সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে।গণতন্ত্রকে কেনার চেষ্টা করছে বিজেপি। দেশের গণতন্ত্র বাঁচাতে সবাই একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে ধন্যবাদ জানান তৃণমূল নেত্রী। বৈঠকে উপস্থিত সবার নাম উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুলের নাম বলার সময় বলেন, আমাদের সবার প্রিয় রাহুল গান্ধী।

ইন্ডিয়া জিতবে, দেশ জিতবে- তৃণমূল সুপ্রিমোর এই স্লোগানে গমগম করে উঠল ব্যাঙ্গালুরু। মোদি সরকারকে উৎখাত করার জন্য যে চড়া সুর বাঁধার প্রয়োজন, বেঙ্গালুরুর বৈঠক থেকে সেই তার সপ্তমে বেঁধে দিলেন মমতা।

 

 

 

spot_img

Related articles

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...