Wednesday, May 13, 2026

অ.গ্নিগর্ভ মণিপুরে না.রকীয় ঘটনা, ভিডিও ভাইরাল হতেই তীব্র ধি.ক্কার তৃণমূলের

Date:

Share post:

দুই মহিলাকে নগ্ন করে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হচ্ছে! গণধর্ষণও করা হয়েছে বলে অভিযোগ। অগ্নিগর্ভ মণিপুরের (Manipur) এই ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় সারা দেশ। ওই দুই মহিলা কুকি জনজাতির বলে জানা গিয়েছে। মেতেইরা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’। এই ঘটনা সম্পর্কে মণিপুর পুলিশের (Police) তরফে বুধবার রাতে বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিক। ঘটনায় তীব্র ধিক্কার জানিয়েছে তৃণমূল (TMC)।

ভাইরাল হওয়া ভিডিওটি গত ৪ মে-র। তার আগের দিনই মণিপুরের দুই জনজাতি কুকি ও মেতেইদের মধ্যে সংঘর্ষ হয়। কাংপোকপি জেলায় ঘটনাটি ঘটে। দুই নির্যাতিতা কুকি সম্প্রদায়ের বলে সূত্রের খবর। ভাইরাল ওই ভিডিওয় দেখা যাচ্ছে, দুই মহিলা কেঁদে প্রাণের ভিক্ষা করছেন। কিন্তু তাঁদের কথায় কান না দিয়ে পাশবিক অত্যাচার করা হয়। ঘটনার তীব্র নিন্দা করেছে তৃণমূল। দলের তরফ থেকে টুইটে (Tweet) প্রশ্ন তোলা হয়েছে, “মণিপুরে এবার ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠানো হচ্ছে না কেন? বাধা কোথায়? কেন্দ্রীয় মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী এ ব্যাপারে এখনও নীরব কেন?” এই মুহূর্তে মণিপুরে রয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। দলে থাকা রাজ্য সভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর মৌনতা আমাদের বিস্মিত করছে। তাহলে বলতে হয় বিজেপির নারী শক্তি স্লোগান পুরোটাই অন্তঃসারশূন্য।

ভাইরাল ভিডিও প্রসঙ্গে মণিপুর পুলিশের সুপার কে মেগাচন্দ্র সিংয়ের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এই ঘটনায় কড়া পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাসও দেওয়া হয়েছে।

আরও পড়ুন- আগামিকাল দিল্লিতে খাড়গের ডাকা বৈঠকে থাকছে তৃণমূল, সমমনস্ক দলগুলিকে আহ্বান

 

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...