Saturday, May 16, 2026

মণিপুর নিয়ে মোদি সংসদে বিবৃতি না দিলে অধিবেশন অচল করা হবে: সিদ্ধান্ত I.N.D.I.A.-এর বৈঠকে

Date:

Share post:

মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) সংসদের উভয়কক্ষে বিবৃতি না দেওয়া পর্যন্ত অধিবেশন চলতে দেওয়া হবে না। সংসদীয় রণকৌশল ঠিক করতে সংসদে কংগ্রেস (Congress) সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকে বৈঠকে সিদ্ধান্ত নিল INDIA। বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ বিরোধী জোটের তৃতীয় বৈঠকে নিয়ে আলোচনা করেন নেতারা। ছিল তৃণমূল (TMC), কংগ্রেস, ডিএমকে, আপ, এনসিপি, সিপিআইয়ের মতো বিরোধী দলগুলি। বিরোধী জোটের নেতারা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছেন, মণিপুরের পরিস্থিতি দেখতে যাবে জোটের প্রতিনিধি দল। দলে অবিজেপি মুখ্যমন্ত্রী ও বিরোধী সাংসদরাও থাকতে পারে।

মণিপুর ছাড়াও দেশের অন্যান্য সমস্যাগুলি নিয়ে সংসদে গঠনমূলক আলোচনা চায় INDIA জোট। তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রীয় সরকারের তরফে লাগাতার হস্তক্ষেপ, রাজ্যগুলিকে আর্থিকভাবে বঞ্চনা করা, রাজ্যপাল, উপরাজ্যপালদের কাজে লাগানো, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, দলিত, সংখ্যালঘু, মহিলাদের ওপর অত্যাচার এবং রেল সুরক্ষা।

সূত্রের খবর, আদিবাসী সমাজের উপর অত্যাচার বা তাদের অধিকার হরণের মধ্যে রয়েছে বন সংরক্ষণ বিল। সেই কারণেই বিষয়টি নিয়ে আলোচনা চায় বিরোধীরা। এছাড়াও নিত্যপ্রয়োজনীয় সামগ্রির মূল্যবৃদ্ধি নিয়েও আলোচনার দাবি জানানো হবে বিরোধীদের তরফে। জিরো আওয়ার, নোটিশ, প্রশ্নোত্তরপর্ব- যে কোনও সময়ে বিরোধী শিবিরের সাংসদদের তরফে এই অ্যাজেন্ডাগুলি বিভিন্নভাবে তুলে ধরা হবে।

 

 

 

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...