Tuesday, March 3, 2026

একুশের মঞ্চ থেকে দিল্লির শাসনভার পরিবর্তনের ডাক প্রতিমা মণ্ডলের

Date:

Share post:

শুক্রবার একুশে জুলাইয়ের (21 July) মঞ্চ থেকে ফের কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিলেন লোকসভার সাংসদ প্রতিমা মণ্ডল (Pratima Mondal)। তিনি বলেন, চব্বিশে লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে সংসদে আর মাত্র দুটো অধিবেশন বাকি আছে। আর সেকারণে মানুষের কাছে আহ্বান জানাই শাসনভার পরিবর্তনের সময় এসেছে। শাসনভার পরিবর্তন করে দিতে পারি আপনাদের আশীর্বাদ নিয়ে। এরপরই উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বঞ্চনা করেছিল এই বিজেপি সরকার। ১৫ লক্ষ টাকা দেবে, ২ কোটি বেকারের চাকরির কথা শোনালেও তা হয়নি। প্রতিমার আরও অভিযোগ, এনআরসির (NRC) বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ২০২৪ আর বেশি দেরি নেই।

সাংসদ আরও জানান, ১৩ জন শহিদের শ্রদ্ধাঞ্জলি। আগামী দিনে কিভাবে পথ চলবো তার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন এই মঞ্চ থেকে। কর্মী সমর্থকদের জন্যই আজ মমতা বন্দ্যোপাধ্যায় এই জায়গায়। এই পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতিতে জেলায় জেলায় তৃণমূল প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করিয়েছেন। পাশাপাশি নারীর অবমাননা প্রসঙ্গে প্রতিমা মণ্ডল বললেন, নারীদের অবমাননা কখনও মেনে নেয়নি। দেশে যে নারীর অবমাননা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানালেন প্রতিমা মণ্ডল।

 

 

 

spot_img

Related articles

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...

আদিতেই ভরসা! বিজেপির রাজ্যসভার প্রার্থী রাহুল সিনহা

আদি-নব্যের দ্বন্দ্বে যখন জর্জরিত গেরুয়া শিবির তখন আদিতেই ভরসা রেখে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে (Rahul Sinha) রাজ্যসভার...