Thursday, May 14, 2026

জ্ঞানবাপী মসজিদে সমীক্ষা চালাতে পারবে ASI, অনুমতি দিল আদালত

Date:

Share post:

জ্ঞানবাপী মসজিদে কার্বন ডেটিং পরীক্ষা চালাতে পারবে ASI (Archaeological Survey of India) বা ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ। শুক্রবার এই অনুমতি দিল বারাণসী আদালত। তবে রয়েছে শর্তও। আদালতের নির্দেশ মসজিদের সব জায়গায় বৈজ্ঞানিক সমীক্ষা  চালানো যাবে না। মসজিদের ভিতরে ‘ওজুখানা’ ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা রয়েছে। সেখানে সমীক্ষা চালানো যাবে না। পরীক্ষার ফল পরবর্তী শুনানির দিন অর্থাৎ ৪ আগস্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আগে জেলা প্রশাসনকে নির্দেশ দেয় মসজিদ প্রাঙ্গণে ওই এলাকা সিল করতে। যেখানে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়। ভিডিওগ্রাফি সমীক্ষা করতে বলা হয়। জেলা বিচারক তাঁর রায় দেন। প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে এই আবেদন করা হয়েছিল চার মহিলার তরফে। তাঁদের দাবি ছিল কাশী বিশ্বনাথ মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ আদতে প্রাচীন হিন্দু মন্দির। সেখানে মন্দিরের নির্দশন রয়েছে বলে দাবি করেন তাঁরা। তারপর নিম্ন আদালত থেকে মামলাটি বারাণসী জেলা আদালতে পাঠিয়ে দেয় সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে সেখানে মামলাটির বৈধতা রয়েছে বলে রায় দেয় আদালত। গত মে মাসে ‘আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া’কে (ASI) দিয়ে গোটা মসজিদ চত্বরের সমীক্ষা করানোর আরজি সংক্রান্ত মামলা শুনতে রাজি হয়েছিল আদালত।

আরও পড়ুন- কোটি টাকার প্রতা*রণার শি*কার বিবেক! পুলিশে অভি*যোগ দায়ের অভিনেতার

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...