Monday, March 16, 2026

বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং বিপর্যয় ভারতের, তৃতীয় ম‍্যাচের পাশাপাশি সিরিজ ড্র হরমনপ্রীতদের

Date:

Share post:

ভারত-বাংলাদেশের তিন ম‍্যাচের একদিনের সিরিজ ড্র। সেই সঙ্গে ড্র হল ভারত-বাংলাদেশের তৃতীয় একদিনের ম‍্যাচও। বাংলাদেশের ২২৫ রানের লক্ষ‍্য তাড়া করতে নেমে রীতিমতো ব্যাটিং বিপর্যের মুখে পড়ে ভারতের মেয়েরা। ব‍্যাট হাতে ব‍্যর্থ শেফালি ভর্মা, হরমনপ্রীত কৌররা। লড়াই করেন স্মৃতি মান্ধনা এবং হরলিন দেওয়াল।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে ব‍্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে চার উইকেট হারিয়ে ২২৫ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে শতরান করেন ফারজানা হক। ১০৭ রান করেন তিনি। ৫২ রান করেন শামিমা সুলতানা। ২৪ রান করেন নিগার শুলতানা। ভারতের হয়ে দুই উইকেট স্নেহ রানা। একটি উইকেট নেন দেবিকা বৈদ‍্য।

জবাবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। মাত্র ৪ রানে আউট হন শেফালি ভর্মা। যস্তিকা ভাটিয়া করেন ৫ রান। ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর করেন ১৪ রান। ৫৯ রান করেন স্মৃতি মান্ধনা। ৭৭ রান করেন হরলিন দেওয়াল। শেষ দুই ওভারে জয়ের জন্য ভারতের ৯ রান দরকার। হাতে ১ উইকেট ছিল। মেঘনা সিং-কে নিয়ে লড়াই করেন জেমিমা রডরিগেজ। শেষ ওভারে ৩ রান দরকার ছিল। প্রথম দুই বলে একটি করে রান হয়। আর এক রান করলেই ভারত ম্যাচ জিতে যায়। সেখান থেকে তৃতীয় বলে আউট হয়ে যান মেঘনা। ৩৩ করে অপরাজিত থাকেন জেমিমা। বাংলাদেশের হয়ে তিন উইকেট নেন নাহিদা। ২ উইকেট নেন মারুফা। একটি করে উইকেট নেন সুলতানা, রাবেয়া এবং ফাহিমা। তিন বল বাকি থাকতেই ২২৫ রানে ভারত অলআউট হয়ে যায়। ম্যাচ টাই হওয়ায়, সিরিজও ড্র হয়ে যায়।

আরও পড়ুন:কলকাতা লিগে মহামেডানকে ২-১ গোলে হারাল DHFC, টুইটে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...