Wednesday, February 25, 2026

বাংলাদেশে ২০ হাজার রোগী ডে*ঙ্গি আক্রান্ত, মৃ*ত ১৭৬

Date:

Share post:

বাংলাদেশে বেড়ে চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত দুই মাস ধরে ডেঙ্গির প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০ হাজার রোগী ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। আর মৃতের সংখ্যা বাড়তে বাড়তে ১৭৬। শেখ হাসিনা সরকার ডেঙ্গি নিধনে বিভিন্ন চেষ্টা করে চলেছে। তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বাংলাদেশের হাসপাতালে ভর্তি হয়েছেন ২হাজার ২৯২ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯ জন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬টি জায়গাকে ডেঙ্গির জন্য ‘ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করেছে বাংলাদেশের স্বাস্থ্য দফতর।

দিন যত যাচ্ছে, তত যেন মহামারীর আকার নিচ্ছে ডেঙ্গি সংক্রমণ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মনে করে, দেশে এখন ডেঙ্গির ‘জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ চলছে। এটি জাতীয় উদ্বেগের বিষয়। যদিও বাংলাদেশের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, এখনও জরুরি পরিস্থিতি তৈরি হয়নি। তবে ডেঙ্গি উদ্বেগজনক পর্যায়ে চলে গেলে তা জারি করা হতে পারে।ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছিলে বাংলাদেশের ঢাকায়। এখন ঢাকা থেকে চট্টগ্রাম, বরিশাল, খুলনাতেও ক্রমশ ছড়ে পড়ছে ডেঙ্গি। ঢাকার দুটি সিটি কর্পোরেশন মশা নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও ডেঙ্গির প্রকোপ মাত্রা ছাড়িয়েছে। পুরকর্তাদের অভিযোগ, হাজার হাজার প্রচারের পরেও মানুষকে সচেতন করা যাচ্ছে না। এ বারে সংক্রামকদের একটা বড় অংশ পাঁচ বছরের কম বয়সি শিশুরা।

চট্টগ্রাম ও বরিশালেও ডেঙ্গি রোধে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই। কারণ ঢাকার বাইরে এই দুই জায়গা থেকে সব চেয়ে বেশি ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে।সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শনিবার পর্যন্ত গত দেড় মাসে মোট ৩০ হাজার ৬৮৫ জন ডেঙ্গি সংক্রামককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাড়িতেও এর কয়েক গুণ বেশি আক্রান্তের চিকিৎসা শুরু হয়েছে।

 

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...