Sunday, May 17, 2026

৭০০ কোটির প্র.তারণার শিকার ১৫ হাজার ভারতীয়, পিছনে চিন-জ.ঙ্গি যোগ!

Date:

Share post:

প্রতারণার নতুন ছক! কখনও ইউটিউবে ভিডিও লাইকিং, আবার কখনও বা গুগলে রিভিউ রাইটিং। এমন সব অভিনব টোপ দেখিয়ে গত এক বছরের কম সময়ে প্রায় ১৫ হাজার ভারতীয়ের সঙ্গে প্রতারণা চালিয়ে ৭০০ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে আনলাইন প্রতারকরা। সম্প্রতি চিনা প্রতারকদের বড় চক্র ধরা পড়েছে হায়দরাবাদে। এখনও পর্যন্ত এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও ছয়জনের বিরুদ্ধে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, এক বছরেরও কম সময়ের মধ্যে অন্তত ৭০০ কোটি টাকার দুর্নীতির শিকার হয়েছেন ১৫ হাজার ভারতীয়। ওই টাকার বড় অংশ দুবাই হয়ে চিনে গিয়েছে। প্রতারণার টাকার একাংশ লেবানন ভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল্লাহের অ্যাকাউন্টেও জমা পড়েছে। পুলিশ সূত্রের খবর, গোটা দুর্নীতি চক্রের নেপথ্যে ছিল চিনা দুষ্কৃতীরা। কেন্দ্রীয় সরকার ও তদন্তকারী সংস্থাগুলিকে ইতিমধ্যেই সতর্ক করেছে হায়দরাবাদ পুলিশ। চলতি বছরের এপ্রিল মাসে হায়দরাবাদ পুলিশের কাছে একটি আর্থিক জালিয়াতির অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে হায়দরাবাদ পুলিশ জানতে পারে, অনলাইনে কাজ দেওয়ার নাম করে বিশাল দুর্নীতি চলছে দেশজুড়ে।

আরও পড়ুন- খারিফ চাষিদের জন্য সুখবর! জল ছাড়া শুরু করছে ডিভিসি

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...