Saturday, May 16, 2026

মুখ‌্যমন্ত্রীর কাছে জমা পড়ল পুরীর ‘বঙ্গ নিবাস’-এর নকশা

Date:

Share post:

পুরীতে প্রস্তাবিত বঙ্গ নিবাসের নকশা জমা পড়ল মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে (Mamata Bandopadhyay)। মোট চারটি সংস্থাকে নকশা তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে থেকে একটি নকশা বেছে নেবেন মুখ‌্যমন্ত্রী। সেই নকশা অনুযায়ী তৈরি হবে ‘বঙ্গ নিবাস’।

মঙ্গলবার, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikhrisna Dwibedi) সঙ্গে এই নিয়ে নবান্নে বৈঠক করেন পূর্তমন্ত্রী পুলক রায় ও বিদ্যুৎ ও ক্রীড়া-যুবকল‌্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। পরে পূর্ত সচিব অন্তরা আচার্য জানান, পুরীতে (Puri) দু’একর জমির উপর এই বঙ্গনিবাস গড়ে উঠবে। রাজ্যের বিভিন্ন শিল্পকলায় সাজানো হবে এই বঙ্গনিবাস।

কয়েক মাস আগেই পুরীতে গিয়ে প্রস্তাবিত বঙ্গ নিবাসের জমি দেখে পছন্দ করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা হওয়ার পরে সেই জমি বাংলাতে দেয় ওড়িশা সরকার। সেখানেই তৈরি হচ্ছে বঙ্গ নিবাস। ওই জায়গা থেকেই আগামী দিনে নিউ পুরী গড়ে উঠবে বলে আশা মমতা বন্দোপাধ্যায়ের।

আরও পড়ুন- ক্রমশ প্রা.ণঘাতী চেহারা নিচ্ছে ডে.ঙ্গি, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাজ্য

 

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...