Tuesday, March 24, 2026

আর ডলার নির্ভরতা নয়, রুপিতেই ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য

Date:

Share post:

আন্তর্জাতিক বাণিজ্যে(International Business) লেনদেনের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয় মার্কিন ডলার। তবে বিশ্ব বাণিজ্যে মার্কিন নির্ভরতা কমাতে বড় পদক্ষেপ নিল ভারত সরকার। দীর্ঘ আলোচনার পর বাংলাদেশের(Bangladesh) সঙ্গে মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে শুরু হল ভারতীয় মুদ্রা বা রুপির(Indian Rupess) বিনিময়ে পণ্য রফতানি। ভারত(India) ও বাংলাদেশের(Bangladesh) অর্থনীতির জন্য এ যে এক ঐতিহাসিক পদক্ষেপ তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত দু’দেশের মধ্যে ডলারের বিনিময়েই আমদানি-রফতানি চলত। এদিন কেবলমাত্র ভারত থেকে রফতানির ক্ষেত্রে রুপির ব্যবহার করা হয়। মঙ্গলবার বিকেলে পেট্রাপোল স্থলবন্দর দিয়ে চারটি ট্রাক পরীক্ষামূলকভাবে রফতানি করা হল। এ প্রসঙ্গে কাস্টমসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অনিলকুমার সিং বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। সেখানে ব্যবসায়িক ক্ষেত্রে ডলার ব্যবহার করা হতো। ডলারের ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছিল বাংলাদেশে। সেকথা ভেবে রফতানিতে ডলারের পাশাপাশি ব্যবহার হবে রুপিও। পেট্রাপোল স্থলবন্দরের শুল্ক দফতরের ক্লিয়ারিং এজেন্ট সংস্থার সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, প্রথম দিনেই ভারতীয় মুদ্রায় ১ কোটি ২৩ লক্ষ টাকার টাটা মোটর্সের যন্ত্রাংশ বাংলাদেশে রফতানি করা হল। ডলারের অপ্রতুলতার কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা কমে গিয়েছিল। রুপিতে রফতানির ফলে দুই দেশের বাণিজ্য এখন থেকে ফের চাঙ্গা হবে। পাশাপাশি এই পদক্ষেপে ভারত ও বাংলাদেশ দুই দেশই অর্থনৈতিক দিক থেকে উপকৃত হবে।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...