Wednesday, June 3, 2026

মণিপুর কাণ্ড: বাংলার আদিবাসীরা তুমুল বি.ক্ষোভ দেখালো দিলীপ ঘোষের বাংলায়

Date:

Share post:

মণিপুরের ঘটনায় এবার রোষের মুখে বিজেপি সাংসদ তথা দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এদিন তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখায় আদিবাসী সংগঠন “ভারত জগৎ মাঝি পরগনা মহল”। আজ, বুধবার ভারত জগৎ মাঝি পরগনা মহল খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। শুধু টুই নয়, পুলিশি নিরাপত্তা টপকে গেট ভেঙে ভিতরেও ঢুকেও বিক্ষোভ দেখাতে শুরু করে ভরত জগৎ মাঝি পারোনা মহলের সমর্থকেরা।

এই আদিবাসী সংগঠনের দাবি, বার বার কেন আদিবাসীদের উপর নারকীয় অত্যাচার হচ্ছে, আদিবাসীদের হত্যা করা হচ্ছে, আদিবাসী নারীদের ধর্ষণ করা হচ্ছে, আদিবাসীদের নিপীড়ন করা হচ্ছে? সমস্ত সীমা লঙ্ঘন করে ফেলেছে বিজেপি শাসিত রাজ্য মণিপুর।

আরও পড়ুন- ‘যু.দ্ধ এখনও বাকি’! মানিক মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, হাইকোর্টে জমা পড়ল ৯৯ পাতার FIR

সংগঠনের আরও দাবি, অবিলম্বে মণিপুরের ঘটনায় দোষীদের শাস্তি দিতে হবে। পরে সাংসদ প্রতিনিধিকে একটি ডেপুটেশন জমা করে আন্দোলন শেষ করেন তারা।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...