Sunday, March 15, 2026

ঋণ খেলাপির স্ত্রীকে ধ.র্ষণ মহাজনের! গ্রেফ.তার অ.ভিযুক্ত

Date:

Share post:

প্রয়োজনের তাগিদে মহাজনের (Moneylender) কাছ থেকে ঋণ নিয়েছিলেন এক যুবক। কিন্তু তাঁর ‘অপরাধ’ সময়মতো ধার শোধ করতে না পারা। এই দোষের কারণে যে এত বড় একটা কাণ্ড ঘটে যাবে সেটা দুঃস্বপ্নেও আঁচ করতে পারেননি মহারাষ্ট্রের পুনের (Pune , Maharashtra) দম্পতি। ঋণ পরিশোধ করতে না পারায় যুবকের সামনেই তাঁর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ মহাজনের বিরুদ্ধে। বর্বরোচিত এই ঘটনায় অভিযুক্ত ঋণ দাতাকে গ্রেফতার করলো পুলিশ (Police) ।

স্বামীর ধার শোধ করতে না পারায় ‘ধর্ষিতা’ হয়ে তাঁর খেসারত দিতে হল মহিলাকে । পুলিশ জানিয়েছে, সত্য প্রকাশ্যে এলেও ঘটনাটি ঘটেছে ফেব্রুয়ারি মাসে। ৪৭ বছরের মাঝবয়সী ঋণদাতার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন যুবক। কিন্তু তিনি সময় মতো তা ফেরত দিতে পারেননি।ধার শোধ করতে না পারায়, স্ত্রীকে তাঁর হাতে তুলে দিতে হবে বলে, দাবি করে মহাজন। এরপর, স্বামীর উপস্থিতিতেই উদ্যত ছুরির মুখে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন মহাজন। পাশাপশি, মোবাইল ফোনের ক্যামেরায় ওই অপকর্মের ভিডিয়ো রেকর্ডও করে। যা ভাইরাল হওয়ায় কার্যত বিপাকে পড়লেন অভিযুক্ত নিজেই। সেই ভিডিওর ভিত্তিতে তদন্ত করেই ধর্ষক মহাজনকে পুনে থেকে গ্রেফতার করল পুলিশ।

 

 

 

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গিয়েছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...