Wednesday, May 13, 2026

২৫ বছর পর পুলিশের হাতে গ্রেফতার গ্যাং.স্টার ছোটা শাকিলের শাগরেদ

Date:

Share post:

২৫ বছর পুলিশের চোখে ধুলো দিয়েও শেষরক্ষা হলো না। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হলেন কুখ্যাত গ্যাংস্টার ছোট শাকিলের(Chota Shakil) সহকারি লাইক মহম্মদ ফিদা হোসেন শেখ। বর্তমানে তার বয়স ৫০ বছর। ১৯৯৭ সালে গ্যাংস্টার ছোট রাজনের(Chota Rajan) দলের এক সদস্যকে খুনের ঘটনায় অভিযুক্ত ফিদা হোসেনকে(Fida Hossain)গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পায় সে। এরপর থেকে দীর্ঘ ২৫ বছর ধরে পলাতক ছিল এই ব্যক্তি। অবশেষে শুক্রবার থানে স্টেশন থেকে পুলিশ(Police) তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ছোটা শাকিলের দলে কাজ করতেন শেখ। ১৯৯৭ সালে ‘ডন’ ছোটা রাজনের দলের এক সদস্যকে গুলি করে খুনের অভিযোগ রয়েছে শেখের বিরুদ্ধে। এই মামলায় শেখকে পলাতক হিসাবে ঘোষণা করেছিল আদালত। থানের মুম্ব্রা এলাকায় শেখ থাকছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। তার পরই তাঁকে পাকড়াও করা হয়। এক সময় ডোঙরি এলাকার বাসিন্দা ফিদা হোসেন কুখ্যাত ডন ছোটা শাকিলের ডান হাত হয়ে উঠেছিল। সেই সময়ের অনেক অপরাধের সঙ্গেই তার নাম জড়িয়েছিল।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...