Wednesday, June 3, 2026

প্রয়াত প্রথম শ্রেণির প্রবীণতম ক্রিকেটার রুসি ​​কুপার

Date:

Share post:

প্রয়াত প্রথম শ্রেণির ক্রিকেট খেলা প্রবীণতম ক্রিকেটার রুসি ​​কুপার। তিনি এতদিন ছিলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ জীবিত প্রথম শ্রেণীর ক্রিকেটার। সোমবার সকালে দক্ষিণ বম্বেতে কেম্প কর্নারে তাঁর নিজের বাসভবনে ঘুমের মধ্যেই প্রয়াত হন রুসি কুপার। মৃত্যুকালে বয়স হয়েছিল ১০০ বছর। মুম্বইয়ের বাড়িতে একা থাকতেন কুপার। তিনি রেখে গেলেন মেয়ে দিনাজ এবং জামাতা হোশাং জাভেরিকে। যাঁরা থাকেন পুনেতে।

কুপারই একমাত্র জীবিত ভারতীয় যিনি পেন্টাঙ্গুলার্স টুর্নামেন্টে খেলেছিলেন। এটি স্বাধীনতা-পূর্ব লিগ। তিনি পার্সি এবং বোম্বে (এখন মুম্বই) হয়ে খেলেছিলেন। ১৯৪৪-৪৫ মরশুমে রঞ্জি ফাইনালেও তিনি বম্বের প্রতিনিধিত্ব করেছিলেন। সেই ম্যাচে শতরানও করেছিলেন তিনি। এখানেই শেষ নয়, রুসি কুপার মিডলসেক্সের হয়েও খেলেছিলেন।

কুপারের ক্রিকেটজীবনের সেরা মরশুম ১৯৪৪-৪৫। সেইবছর বম্বের হয়ে হোলকারের বিরুদ্ধে রঞ্জি ফাইনালের দু’ইনিংসে তিনি করেছিলেন ৫২ এবং ১০৪ রান। ওই বছর প্রথম শ্রেণির ক্রিকেটে কুপারের মোট রান ছিল ৫৫১। গড় ছিল ৯১.৮৩। দু’টি শতরান এবং পাঁচটি অর্ধশতরান করেছিলেন। ক্রিকেটজীবনে ২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন কুপার। ১৯৪০ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত খেলেছেন তিনি। সে সময়ের প্রায় সব সেরা ক্রিকেটারের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ছিল তাঁর।

আরও পড়ুন:মেসির অবসরের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন সুয়ারেজ, কী বললেন তিনি?

 

Related articles

তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রতই বিধানসভায় ‘বিরোধী দলনেতা’! মমতাকে পরামর্শদাতা চান বিদ্রোহী বিধায়করা

তাঁরা তৃণমূল কংগ্রেসের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) তাঁদের দলনেত্রী। বুধবার, দিনভর টানাপোড়েনের পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতার...

কলেজ স্ট্রিটের উচ্ছেদ-আতঙ্ক নিয়ে দ্বিমত বিক্রেতারা, প্রতিবাদে বই প্রেমীরা

পালা বদলের পরই একাধিক রেল স্টেশন সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে হকার উচ্ছেদ। তার রেশ ধরে বিগত...

প্রত্যশা মতোই কর্নাটকের মসনদে শিবকুমার, মন্ত্রিসভায় সিদ্দারামাইয়ার পুত্রসহ ১২

কর্নাটকের ২৫তম মুখ্যমন্ত্রী (25th CM of Karnataka) হিসেবে শপথ নিলেন কংগ্রেসের নবনির্বাচিত পরিষদীয় দলনেতা ডিকে শিবকুমার (DK Shivkumar)।...

ফের সরকারি প্রকল্পের নাম বদল! ‘মা ক্যান্টিন’ এবার ‘মা আহার’, ডিম সরিয়ে মাছ-ভাতের বিজ্ঞাপন

ক্ষমতায় আসার পর তৃণমূল সরকারের একাধিক প্রকল্পের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার (BJP Government)। এবার সেই তালিকায়...